Train Cancel: আদ্রা ডিভিশনে বাতিল একাধিক ট্রেন! ১৬ থেকে ২২ ফেব্রুয়ারি চরম দুর্ভোগের আশঙ্কা, দেখে নিন তালিকা
- Reported by:Shantonu Das
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Train Cancellation: ১৬ থেকে ২২ ফেব্রুয়ারি আদ্রা ডিভিশনে একাধিক মেমু ট্রেন বাতিল ও সংক্ষিপ্ত করা হয়েছে। রোলিং ব্লকের জেরে নিত্যযাত্রীদের চরম দুর্ভোগের আশঙ্কা।
দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনে আগামী এক সপ্তাহ ধরে রক্ষণাবেক্ষণ ও বিভাগীয় কাজ চলার কারণে আবারও রেল পরিষেবায় ব্যাপক প্রভাব পড়তে চলেছে। এই সময়কালে একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন বাতিল করা হয়েছে, আবার কিছু ট্রেনের যাত্রাপথ আংশিকভাবে সংক্ষিপ্ত করা হয়েছে। পাশাপাশি বেশ কয়েকটি ট্রেন নির্ধারিত সময়ের তুলনায় বিলম্বে চলবে। ফলে চরম দুর্ভোগের মুখে পড়তে চলেছেন নিত্যযাত্রীরা।
advertisement
advertisement
advertisement
আজ ১৬ ও আগামী ১৭, ১৯, ২০ ও ২২ ফেব্রুয়ারি বাতিল থাকবে ৬৮০৪৬/৬৮০৪৫ আসানসোল-আদ্রা-আসানসোল মেমু প্যাসেঞ্জার। আগামী ১৭ ও ২২ ফেব্রুয়ারি বাতিল থাকবে ৬৮০৯০/৬৮০৮৯ আদ্রা-মেদনীপুর-আদ্রা মেমু প্যাসেঞ্জার। আগামী ২২ ফেব্রুয়ারি বাতিল থাকবে ৬৮০৭৭/৬৮০৭৮ আদ্রা-ভাগা-আদ্রা মেমু প্যাসেঞ্জার। আগামী ১৭ ও ২০ ফেব্রুয়ারি বাতিল থাকবে ৬৩৫৯৪/৬৩৫৯৩ আসানসোল-পুরুলিয়া,-আসানসোল মেমু প্যাসেঞ্জার।
advertisement
যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে বর্ধমান-হাঁটিয়া-বর্ধমান মেমু এক্সপ্রেসের। আজ ১৬ ও আগামী ১৭ ফেব্রুয়ারি বর্ধমান-হাঁটিয়া-বর্ধমান মেমু এক্সপ্রেসের গোমো রেল স্টেশনে যাত্রা সমাপ্ত ও সূচনা হবে। গোমো-হাঁটিয়া-গোমো সেকসেনে পরিষেবা বাতিল থাকবে। যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে ঝাড়গ্রাম-ধানবাদ-ঝাড়গ্রাম মেমু এক্সপ্রেসের। আজ ১৬ ও ১৭ ফেব্রুয়ারি ঝাড়গ্রাম-ধানবাদ-ঝাড়গ্রাম মেমু এক্সপ্রেসের বোকারো রেল স্টেশনে যাত্রা সমাপ্ত ও সূচনা হবে। বোকারো-ধানবাদ-বোকারো সেকসেনে পরিষেবা বাতিল থাকবে। যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে আদ্রা-মেদনাপুর-আদ্রা মেমু প্যাসেঞ্জারের। আগামী ২০ ফেব্রুয়ারি আদ্রা-মেদনাপুর-আদ্রা মেমু প্যাসেঞ্জারের বিষ্ণুপুর রেল স্টেশনে যাত্রা সমাপ্ত ও সূচনা হবে। বিষ্ণুপুর-মেদনাপুর-বিষ্ণুপুর সেকসেনে পরিষেবা বাতিল থাকবে।
advertisement
advertisement







