advertisement

Purulia News: দোল পূর্ণিমায় পলাশ রাঙা পুরুলিয়ায় পর্যটকদের ঢল, চড়িদা গ্রামে মুখোশ শিল্পীদের ব্যস্ততা তুঙ্গে, বাড়তি রোজগারের আশায় শিল্পীরা

Last Updated:

Purulia News: সামনেই দোল পূর্ণিমা। দোল উৎসবের মরশুমে পুরুলিয়ায় পর্যটকদের ঢল নামে। এই সময়ে বাড়তি রোজগারের আশায় থাকেন চাড়িদা গ্রামের মুখোশ শিল্পীরা। দিন-রাত এক করে চলছে মুখোশ তৈরির কাজ।

+
চড়িদা

চড়িদা গ্রামে মুখোশ শিল্পী

বাঘমুন্ডি, পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি:  হাতে আর মাত্র কয়েকটা দিন। এর পরেই দোল উৎসব। পুরুলিয়ার দোল মানেই পলাশের রঙে রাঙা হয়ে ওঠে চারিদিক। উৎসবের এই মরশুমে পুরুলিয়া পর্যটনের অন্যতম কেন্দ্রবিন্দু চড়িদা গ্রামে পর্যটকদের ঢল নামে। বাড়তি রোজগারের আশায় থাকেন মুখোশ শিল্পীরা। তাই এই সময় মুখোশ শিল্পীদের মুখোশ তৈরির ব্যস্ততা রয়েছে তুঙ্গে। দিন-রাত এক করে মুখোশ প্রস্তুত করে চলেছেন তারা। কারণ এটাই তাদের অন্তিম সিজন মুখোশ বিক্রির।
এ বিষয়ে চড়িদা গ্রামের দুই মুখোশ শিল্পী মৃত্যুঞ্জয় সূত্রধর ও ভরত দত্ত বলেন, পলাশ তথা দোল উৎসবের জন্য তাদের মুখোশ বানানোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। তাদের কর্ম ব্যস্ততা রয়েছে তুঙ্গে।
advertisement
advertisement
ছৌ মুখোশ
ছৌ মুখোশ
যদিও এবছর ব্যাপক হারে মুখোশ বিক্রি নিয়ে যথেষ্ট সংশয়ের মধ্যে রয়েছেন তারা। কারণ এবছর  নিউ ইয়ারেও পর্যটকদের সংখ্যা তুলনামূলক কম ছিল বিগত বছরের তুলনায়। এছাড়াও পরীক্ষার কারণেও পর্যটকদের সংখ্যা বেশ খানিকটা কম রয়েছে এই মরশুমে। ‌তাই কিছুটা হলেও চিন্তার মধ্যে রয়েছেন শিল্পীরা।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই মুখোশ শিল্পের উপরেই নির্ভরশীল মুখোশ শিল্পীদের রুটি রুজি। পুরুলিয়ার বাঘমুন্ডি ব্লকের এই চড়িদা গ্রাম মুখোশ গ্রাম নামেই পরিচিত। এখানে প্রতিটি ঘরই মুখোশ শিল্পের সঙ্গে যুক্ত। প্রজন্ম থেকে প্রজন্ম মুখোশ তৈরি করেই নিজেদের জীবন জীবিকা নির্বাহ করছেন মুখোশ শিল্পীরা। পলাশ উৎসবের পূর্বে তাদের ব্যস্ততা রয়েছে উর্ধ্ব গগণে। সকাল থেকে রাত ঘরে, সব ঘরে চলছে মুখোশ তৈরির কাজ। এই পলাশের মরশুমে বাড়তি লক্ষ্মীলাভের আশায় রয়েছেন মুখোশ শিল্পীরা।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Purulia News: দোল পূর্ণিমায় পলাশ রাঙা পুরুলিয়ায় পর্যটকদের ঢল, চড়িদা গ্রামে মুখোশ শিল্পীদের ব্যস্ততা তুঙ্গে, বাড়তি রোজগারের আশায় শিল্পীরা
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণ বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত ! বাংলায় কি এর কোনও প্রভাব পড়বে? জেনে নিন
দক্ষিণ বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত ! বাংলায় কি এর কোনও প্রভাব পড়বে? জেনে নিন
  • দক্ষিণ বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত !

  • বাংলায় কি এর কোনও প্রভাব পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement