নদী ও সমুদ্র উপকূল দিয়ে ঘেরা পূর্ব মেদিনীপুর। তমলুক, পাঁশকুড়া, কাঁথি ও এগরা সহ বিভিন্ন ঐতিহাসিক স্থান। স্বাধীনতা সংগ্রামের জন্য বিখ্যাত এই জেলা। পূর্ব মেদিনীপুর জেলা সমুদ্রকেন্দ্রিক পর্যটনের জন্য বিখ্যাত। সমুদ্র পর্যটন কেন্দ্রের কথা প্রথমেই মাথায় এলে আসে দিঘা, মন্দারমনি ও শঙ্করপুরের মত জনপ্রিয় সমুদ্র সৈকত। রয়েছে ৫১ সতী পিঠের এক পিঠ দেবী বর্গভীমার মন্দির। সম্প্রতি দিঘায় রাজ্য সরকারের উদ্যোগে গড়ে উঠেছে শ্রী ক্ষেত্র পুরীর আদলে জগন্নাথ মন্দির। অন্যদিকে এই জেলায় রয়েছে বহু প্রাচীন রাজবাড়ী। যেমন তাম্রলিপ্ত, মহিষাদল, পঁচেটগড় ময়নাগড়।

স্টকে নজর দিন, সাপ্লাই চেইন ঠিক রাখুন', LPG ইস্যুতে জরুরি ভিত্তিতে বৈঠক মমতার! প্রশাসনকে বড় নির্দেশ
বাংলায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার হাতছানি! বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস ১৪ জেলায়, বাজের সতর্কতা জারি
Mamata Banerjee: 'একটা গ্যাস পেতে ২৫ দিন লাগবে! এটা কেন করলেন? প্যানিক ছড়ানোয় ৬ লাখ আবেদন এসেছে!' কেন্দ্রকে তোপ মমতার
রান্নার গ্যাস পাওয়া যাচ্ছে না, কাঠকয়লায় ফিরে যাচ্ছে পুুরনো রেস্তরাঁ! বাদ যাচ্ছে বহু মেনু

রাজ্যের জ্বালানি সঙ্কট মেটাতে এবার গ্যাস সরবরাহকারী সংস্থাগুলির সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বৈঠকে রাষ্ট্রায়ত্ত্ব তেল সংস্থাগুলিকে মুখ্যমন্ত্রী অনুরোধ করেন, এ রাজ্যের প্ল্যান্টগুলিতে যে সিলিন্ডার রিফিল করা হয়, তা যেন রাজ্যের বাইরে না পাঠানো হয়৷ মুখ্যমন্ত্রী বলেন, পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর ফের অন্যান্য রাজ্যে সিলিন্ডার পাঠালে তাঁর আপত্তি নেই৷ কিন্তু বর্তমান সঙ্কটের পরিস্থিতিতে আগে রাজ্যের বাসিন্দাদের চাহিদা মেটাতে হবে৷ হাসপাতালের রান্নাঘর, মিড ডে মিল তৈরির সিলিন্ডারে যাতে সরবরাহে ব্যাঘাত না ঘটে, বৈঠকে সেই বিষয়টিও তোলেন মুখ্যমন্ত্রী৷






রেলপথের থেকেও সড়ক পথ বেশি আরামদায়ক, ধর্মতলা থেকে প্রতি আধ ঘণ্টা পর পর সরকারি বেসরকারি বাস পাওয়া যায় এই জেলায় আসার জন্য। সময় লাগে চার ঘন্টা
কলকাতা থেকে দূরত্ব প্রায় ১০০ কিলোমিটার। হাওড়া থেকে মেচেদা, পাঁশকুড়া ও দীঘা গামী যে কোনও লোকাল এবং এক্সপ্রেস ট্রেনে এই জেলায় আসা যায়।