advertisement

বৃহস্পতিবার ভবানীপুরে শুভেন্দুর সমর্থনে রোড শো অমিত শাহের! বিরোধী দলনেতার মনোনয়নেও থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

Last Updated:

বুধবার রাতেই ফের কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ রাত ১১টা নাগাদ কলকাতায় পৌঁছনোর কথা তাঁর৷

ভবানীপুরে শুভেন্দু প্রচারে আসছেন অমিত শাহ৷
ভবানীপুরে শুভেন্দু প্রচারে আসছেন অমিত শাহ৷
বুধবার রাতেই ফের কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ বিজেপি সূত্রের খবর, আগামী বৃহস্পতিবার ২ এপ্রিল ভবানীপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর সমর্থনে রোড শো করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷
এখনও পর্যন্ত যা সিদ্ধান্ত হয়েছে, তাতে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর কেন্দ্রে এই রোড শো করার পরই ভবানীপুরের প্রার্থী হিসেবে আলিপুরের সার্ভে বিল্ডিংয়ে গিয়ে মনোনয়ন জমা দেবেন শুভেন্দু অধিকারী৷ বিজেপি সূত্রের খবর, মনোনয়ন জমা দেওয়ার সময়ও শুভেন্দুর সঙ্গেই থাকবেন অমিত শাহ৷ ফলে আগামী বৃহস্পতিবার রাজনৈতিক উত্তাপে তপ্ত হয়ে উঠতে চলেছে ভবানীপুর৷
গত শুক্রবারও রাজ্যে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷ গত শনিবার তৃণমূলের ১৫ বছরের শাসনের বিরুদ্ধে বিজেপি-র চার্জশিট প্রকাশ করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷ আত্মবিশ্বাসী অমিত শাহ দাবি করেছিলেন, দীর্ঘ অপেক্ষর পর এবার অঙ্গ, বঙ্গ এবং কলিঙ্গে একই দলের সরকার ক্ষমতায় আসতে চলেছে৷ বিজেপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়েই রাজ্যে সরকার গড়তে চলেছে বলেও দাবি করেছিলেন অমিত শাহ৷
advertisement
advertisement
গতকালই নন্দীগ্রাম কেন্দ্রের জন্য মনোনয়ন জমা দিয়েছেন শুভেন্দু অধিকারী৷ নন্দীগ্রামে মনোনয়ন জমা দিয়ে
শুভেন্দু জানিয়েছিলেন, আগামী ২৪ এপ্রিল থেকে ভবানীপুরে ঘাঁটি গাড়বেন তিনি৷ ২৯ এপ্রিল ভোটের পর স্ট্রং রুম সিল করেই তিনি ভবানীপুর ছাড়বেন বলেও জানিয়েছেন বিরোধী দলনেতা৷
অন্যদিকে তৃণমূল সূত্রের খবর, আগামী ৮ এপ্রিল মনোনয়ন জমা দেবেন মুখ্যমন্ত্রী এবং ভবানীপুরে দলের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
বৃহস্পতিবার ভবানীপুরে শুভেন্দুর সমর্থনে রোড শো অমিত শাহের! বিরোধী দলনেতার মনোনয়নেও থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Next Article
advertisement
Crocodile Video: বিশাল কুমির গিলে খাচ্ছে আস্ত মুরগিকে! উথাল পাথাল পাথরপ্রতিমার জগদ্দল নদী, ভিডিও ভাইরাল
বিশাল কুমির গিলে খাচ্ছে আস্ত মুরগিকে! উথাল পাথাল পাথরপ্রতিমার জগদ্দল নদী, ভিডিও ভাইরাল
  • একটি মুরগিকে আচমকা টেনে নিয়ে জলে ডুবিয়ে দেয় কুমিরটি

  • এই ঘটনার পর থেকে মাছ ধরতে যেতে ভয় পাচ্ছেন স্থানীয় মৎস্যজীবীরা

  • প্রশাসনকে জানানোর পর জালসহ কর্মীরা এলাকায় টহল শুরু করেছে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement