Rahul Arunoday Banerjee: ‘জলের দিকে এগিয়ে গিয়েছিলেন, তারপর...’, রাহুলের মৃত্যুতে পুলিশ সুপারের গুরুত্বপূর্ণ মন্তব্য! অস্বাভাবিক মৃত্যুর মামলায় তদন্ত শুরু
- Reported by:Sujit Bhowmik
- local18
- Published by:Ankita Tripathi
Last Updated:
Rahul Arunoday Banerjee: অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলায় তদন্ত শুরু করল পুলিশ৷ পূর্ব মেদিনীপুরের এসপি জানালেন শ্যুটিংয়ের সময় ঘটনাস্থলে থাকা লোকজনকে ডেকেও জিজ্ঞাসাবাদ চলছে৷
পূর্ব মেদিনীপুর: অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলায় তদন্ত শুরু করল পুলিশ৷ সূত্রের খবর, শ্যুটিংয়ের সময় ঘটনাস্থলে থাকা লোকজনকে ডেকেও জিজ্ঞাসাবাদ চলছে৷
পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার অংশুমান সাহা জানিয়েছেন, ‘‘দিঘা থানায় একটি ইউ ডি কেস স্টার্ট করেছি। পোস্টমর্টেম হয়ে গিয়েছে। দেহ কলকাতায় পাঠানোও হয়েছে। তিনি বলেন, ঘটনাটি ওড়িশার বালাসোর ডিস্ট্রিকের মধ্যে ঘটেছে। বিষয়টি সম্পর্কে তাদের কাছ থেকেও জানার চেষ্টা চলছে।’’ ধীরে ধীরে তদন্তে নতুন কোনও তথ্য এলে তা ভবিষ্যতে জানাবেন বলে আশ্বাস দিলেন এসপি অংশুমান সাহা৷
advertisement
advertisement
পরবর্তী কালে কিছু আপডেট পাওয়া গেলে জানাব। পুলিশ সুপার বলেন, প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা গিয়েছে জলের দিকে অভিনেতা এগিয়ে গিয়েছিলেন। হঠাৎ করেই তিনি জলে পড়ে যান। আরও তদন্ত চলছে খতিয়ে দেখা হচ্ছে। অন্য কোনও যদি অভিযোগ থাকে সেটাও খতিয়ে দেখা হবে।’’
advertisement
তালসারি ও দিঘা পুলিশের যৌথ তদন্তে জানা গিয়েছে, বিকেল প্রায় সাড়ে পাঁচটা নাগাদ হাঁটু সমান জলে নাচের দৃশ্যের শ্যুটিং চলছিল। সেই সময় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় এবং অভিনেত্রী শ্বেতা মিশ্র আচমকাই একটি গভীর গর্তে পড়ে যান। দ্রুত তাঁদের উদ্ধার করে দিঘা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা রাহুলকে মৃত বলে ঘোষণা করেন।
advertisement
তদন্তে আরও চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। জানা গিয়েছে, শ্যুটিংয়ের জন্য কোনওরকম প্রশাসনিক অনুমতি নেওয়া হয়নি, এমনকি স্থানীয় থানাকেও বিষয়টি জানানো হয়নি। ইতিমধ্যেই এই ঘটনায় আইনি পদক্ষেপের প্রক্রিয়া শুরু হয়েছে। তালসারি পুলিশ দিঘা পুলিশের সঙ্গে সমন্বয় রেখে পুরো ঘটনার তদন্ত চালাচ্ছে।
Location :
Purba Medinipur,West Bengal
First Published :
Mar 30, 2026 8:07 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/পূর্ব মেদিনীপুর/
Rahul Arunoday Banerjee: ‘জলের দিকে এগিয়ে গিয়েছিলেন, তারপর...’, রাহুলের মৃত্যুতে পুলিশ সুপারের গুরুত্বপূর্ণ মন্তব্য! অস্বাভাবিক মৃত্যুর মামলায় তদন্ত শুরু










