advertisement

Congress Candidates List: কংগ্রেস প্রার্থীর নাম ঘোষণা হতেই কাটোয়ার ভোটে বাড়তি উত্তাপ! লড়াই ঢুকে গেল 'বাড়ির' অন্দরে

Last Updated:

Congress Candidates List: কাটোয়ার কাকে প্রার্থী করল কংগ্রেস! এবার ভোটের যুদ্ধ হয়ে দাঁড়িয়েছে রীতিমতো পারিবারিক লড়াই।

কাটোয়া 
কাটোয়া 
কাটোয়া, বনোয়ারীলাল চৌধুরী: কাটোয়া বিধানসভা কেন্দ্রের রাজনীতিতে আচমকাই বাড়তি উত্তাপ। রবিবার সন্ধ্যায় প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই নতুন করে চর্চার কেন্দ্রে উঠে এসেছে এই কেন্দ্র। জাতীয় কংগ্রেস রণজিৎ চট্টোপাধ্যায়কে প্রার্থী ঘোষণা করতেই রাজনৈতিক সমীকরণের পাশাপাশি সামনে এসেছে এক পারিবারিক দ্বন্দ্ব! যা এই নির্বাচনের অন্যতম আকর্ষণ হয়ে উঠছে। কাটোয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রণজিৎ চট্টোপাধ্যায়ের নাম ঘোষণার পর থেকেই দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ চোখে পড়ার মতো।
বিভিন্ন এলাকায় সমর্থকদের ভিড়, আনন্দ উদযাপন,সব মিলিয়ে কংগ্রেস শিবিরে যেন নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। তবে এই প্রার্থীপদ ঘোষণার বিশেষ তাৎপর্য লুকিয়ে রয়েছে পারিবারিক সম্পর্কের মধ্যে। কাটোয়ার বর্তমান বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, সম্পর্কে রণজিতের কাকা। ফলে এবারের ভোটে সরাসরি মুখোমুখি হতে পারেন একই পরিবারের দুই সদস্য। কাকা বনাম ভাইপোর এই লড়াই ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জোর আলোচনা তৈরি করেছে।
advertisement
advertisement
অনেকের মতে, এই সম্পর্কের সমীকরণ ভোটের ফলাফলেও প্রভাব ফেলতে পারে।সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রণজিৎ চ্যাটার্জী পরিষ্কার জানিয়েছেন, এই প্রতিদ্বন্দ্বিতা ব্যক্তিগত নয়, সম্পূর্ণ রাজনৈতিক আদর্শের ভিত্তিতে। তাঁর কথায়, “কাকা নিজের দলের হয়ে লড়ছেন, আমি আমার দলের হয়ে। আমাদের লড়াই তৃণমূল ও বিজেপি দুই শক্তির বিরুদ্ধেই।”তিনি আরও দাবি করেন, কাটোয়ার মানুষ পরিবর্তনের পক্ষে। তৃণমূলের শাসনে অসন্তোষ বাড়ছে, আর বিজেপি সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ। এই পরিস্থিতিতে কংগ্রেসই বিকল্প হিসেবে উঠে আসতে পারে বলে তাঁর বিশ্বাস।
advertisement
বিশ্লেষকদের মতে, কাটোয়া বিধানসভায় এবারের নির্বাচন মূলত ত্রিমুখী হলেও কাকা-ভাইপোর সরাসরি লড়াই বিশেষ গুরুত্ব পাচ্ছে। একদিকে অভিজ্ঞ রাজনীতিবিদ রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, অন্যদিকে তাঁরই ভাইপো রণজিৎ চট্টোপাধ্যায়, এই দ্বৈরথ ভোটারদের কৌতূহল বাড়িয়েছে। সব দিক বিচার করে বলা যায়, কাটোয়ার এই নির্বাচন শুধুমাত্র দলীয় প্রতিদ্বন্দ্বিতায় সীমাবদ্ধ নয়। এর সঙ্গে জড়িয়ে রয়েছে পারিবারিক সম্পর্ক, আবেগ এবং রাজনৈতিক লড়াইয়ের এক ভিন্ন মাত্রা। এখন দেখার, তৃণমূল ও বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে কংগ্রেস প্রার্থী রণজিৎ চট্টোপাধ্যায় কতটা সাফল্য পান, আর কাকা-ভাইপোর এই লড়াই শেষ পর্যন্ত কোন দিকে গড়ায়।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/পূর্ব বর্ধমান/
Congress Candidates List: কংগ্রেস প্রার্থীর নাম ঘোষণা হতেই কাটোয়ার ভোটে বাড়তি উত্তাপ! লড়াই ঢুকে গেল 'বাড়ির' অন্দরে
Next Article
advertisement
Rahul Banerjee Death: শরীরে অতিরিক্ত নোনা জল ও বালি ঢুকে যাওয়ার কারণেই মৃত্যু রাহুলের! উদ্ধার হওয়া শ্যুটিংয়ের ফুটেজে কী রয়েছে?
শরীরে অতিরিক্ত নোনা জল ও বালি ঢুকে যাওয়ার কারণেই মৃত্যু রাহুলের! উদ্ধার হওয়া শ্যুটিংয়ের ফুটেজে কী রয়েছে?
  • উদ্ধার শুটিংয়ের ক্যামেরা ফুটেজ!

  • উদ্ধার হল ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিংয়ের ক্যামেরা ফুটেজ

  • কী রয়েছে তাতে ?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement