Rahul Arunoday Banerjee Death: 'দেখেই জলে ঝাঁপ দিই, নিজে ওঁর পেট থেকে...', রাহুলকে উদ্ধার করেন এই ভগীরথই! ভয়াবহ অভিজ্ঞতা জানুন
- Reported by:Madan Maity
- Published by:Shubhagata Dey
Last Updated:
Rahul Arunoday Banerjee: গভীর সমুদ্রে ঝাঁপ, অভিনেতাকে টেনে তুলেছিলেন ভগীরথ নামে এক মৎস্যজীবী, এমনই দাবি। অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে উদ্ধারের পর কী বললেন উদ্ধারকারী ভগীরথ? জানুন...
তালসারি, মদন মাইতি: “অভিনেত্রীকে দড়ি ধরতে বলে বোট থেকে ঝাঁপ দিয়ে অভিনেতাকে উদ্ধার করি। উদ্ধার করার পর উনার প্রাণ ছিল। আমি নিজে উনার পেট থেকে জল বের করেছি।” পুরো ঘটনার চঞ্চল্যকর বিবরণ দেন অভিনেতা রাহুল অরুনোদয় বন্দ্যোপাধ্যায়কে সমুদ্র থেকে উদ্ধারকারী স্থানীয় মৎস্যজীবী ও বোটচালক ভগীরথ জানা। রবিবার ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করছিলেন অভিনেতা রাহুল অরুনোদয় বন্দ্যোপাধ্যায়। শুটিং চলছিল দিঘার অদূরে ওড়িশার তালসারিতে।
প্রথমে সবকিছু স্বাভাবিকই ছিল। কিন্তু কিছুক্ষণের মধ্যেই বিপত্তি ঘটে। সমুদ্রের সামনের দিকে এগিয়ে যেতে গিয়ে আচমকাই সমুদ্রে তলিয়ে যান। ইউনিটের সদস্যরা দ্রুত তাঁকে খোঁজার চেষ্টা করেন, পরে স্পিড ভোটের সহায়তায় তাঁকে উদ্ধার করে দিঘা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে শেষরক্ষা হয়নি। চিকিৎসরা তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার সময় তাকে উদ্ধার করেছিলেন ওড়িশার তালসারির বিন্দপদ্মপুর এলাকার বাসিন্দা ভগীরথ জানা।
advertisement
আরও পড়ুনঃ ‘মুখ্যমন্ত্রী কি আমাকে খাতিরদারি করছেন?’ কেন্দ্রীয় নিরাপত্তা নিয়ে অভিষেকের কটাক্ষের জবাবে চ্যালেঞ্জ অধীরের! ৩০ বছর পর বহরমপুরে বড় লড়াই
ভগীরথ তালসারী সমুদ্র সৈকত এলাকায় মাছ ধরে ও বোট চালান। নিজের জীবনের বাজি রেখে সমুদ্রে ঝাঁপ দিয়ে অভিনেতা ও অভিনেত্রীকে উদ্ধার করে ভগীরথ। উদ্ধারের তিনি নিজেও সমুদ্রের জল খেয়ে ফেলেন। উদ্ধারের সেই ভয়াবহ দৃশ্যের কথা ভগীরথ জানায়, “বিকেল ঠিক সাড়ে চার’টে পাঁচ’টা নাগাদ ওঁরা শুটিং করছিলেন। ওপরের ড্রোন উড়ছিল। সেকেন্ড শিফটে মোহনায় শুটিং চলছিল, তখন জোয়ারের জলও বাড়ছিল। উনাদের বারণ করে শুটিং টিম, বেশি দূরে যাবে না। উনারা বুঝতে পারেননি গর্ত রয়েছে, পড়ে যান।”
advertisement
advertisement
আরও পড়ুনঃ অনেক টোটকা মেনেও কিছুতেই যাচ্ছে না টিকিটিকি? এবারে শুধু ১ টাকা খরচ করুন, বাড়ির ত্রিসীমানায় আসবে না কিছুতেই
কীভাবে উদ্ধার করল ভগীরথ? ঘটনার বিবরণ দিতে গিয়ে ভগীরথ বলেন, “চিৎকার শোনা যায়। লোকজনও যেতে দেখি। এরপর আমি আমার মাছ ধরার বোট নিয়ে সমুদ্রে যাই একা। উনাদের পাঁচ-ছ’জন ছিল সঙ্গে, কিন্তু তাঁরা সাঁতার কাটতে জানেন না। অভিনেত্রীকে দড়ি ধরতে বলে আমি সমুদ্রে ঝাঁপ দিই। অভিনেতা তখন বোট থেকে অনেকটা দূরে। তারপর উনাকে উদ্ধার করে সাঁতার কাটতে কাটতে উঁচু জায়গায় নিয়ে যাই। ততক্ষণে ফোন করে অ্যাম্বুলেন্স ডাকা হয়ে গিয়েছে। অভিনেত্রী এবং অভিনেতা দু’জনকে উদ্ধার করি। উদ্ধার করার পর ওনার প্রাণ ছিল। আমি নিজে ওনার পেট থেকে জল বের করেছি। আমি নিজেও অনেকটা সামুদ্রিক জল খেয়ে ফেলেছিলাম।”
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Paschim Medinipur,West Bengal
First Published :
Mar 30, 2026 7:57 PM IST








