Jhargram Offbeat: দক্ষিণবঙ্গে ডুয়ার্সের সৌন্দর্য! পাহাড়, জঙ্গল, ঝরনা কী নেই এখানে, গরমের ছুটিতে গন্তব্য হোক 'টেনিদার জঙ্গল'
- Published by:Aishwarya Purkait
- local18
Last Updated:
Jhargram Offbeat: এবার দক্ষিণবঙ্গে পেয়ে যান ডুয়ার্সের সৌন্দর্য। রয়েছে পাহাড়, ঝরনা। ট্রেকিং করতে যারা ভালবাসেন তাঁদের জন্য হাতের কাছেই সেরা গন্তব্য। পরিবেশে কোলে দু'দিনের ছুটি কাটানোর জন্য ঝাড়গ্রামের কাঁকড়াঝোড় একটি আদর্শ ঠিকানা
advertisement
advertisement
পর্যটকদের প্রিয় কাঁকড়াঝোড়কে 'টেনিদা জঙ্গল' বলা হয়। সাহিত্যিক নারায়ণ গঙ্গোপাধ্যায়ের অমর সৃষ্টি 'টেনিদা' এবং তার সঙ্গী প্যালারাম, হাবুল ও ক্যাবলার বিখ্যাত অভিযান 'ঝন্টিপাহাড়ি' ও 'চারমূর্তি' উপন্যাসের প্রেক্ষাপটের সঙ্গে এই অঞ্চলের অপূর্ব মিল রয়েছে। সেই উপন্যাস অবলম্বনে নির্মিত ছবি 'চারমূর্তি'র বেশ কিছু দৃশ্যের শুটিং হয়েছিল এই কাঁকড়াঝোড়ে।
advertisement
advertisement
কাঁকড়াঝোড় ভ্রমণের অন্যতম আকর্ষণ কেতকী ঝরনা। নাম ঝরনা হলেও, এটি আসলে ছোট্ট একটি হ্রদ। যা কাসাই নদীর একটি উপনদীর জলধারা থেকে তৈরি হয়েছে। বেলপাহাড়ি থেকে কাঁকড়াঝোড় যাওয়ার পথে নদীটি পড়ে। কেতকীর চারপাশ ঘন শাল, সেগুন এবং পিয়াল গাছে ঘেরা জঙ্গল এবং পাহাড়ের সৌন্দর্যে ঘেরা। বর্ষাকালে এই নদীর সৌন্দর্য সবচেয়ে উপভোগ্য।







