advertisement

Iran War: এবার কি আমেরিকা-ইজরায়েলের সঙ্গে যুদ্ধ জড়াচ্ছে ব্রিটেনও? স্পষ্ট করে দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী! যুদ্ধে কি এবার নয়া মোড়?

Last Updated:

Iran War: এবার কি মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়িয়ে পড়বে ব্রিটেনও? পরিস্থিতি দেখে মুখ খুললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টার্মার।

ব্রিটেন কি যুদ্ধে জড়াবে?
ব্রিটেন কি যুদ্ধে জড়াবে?
ইরান যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়ার সম্ভাবনা নাকচ করে দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টার্মার। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ব্রিটিশরা ইরানে কোনও সেনা পাঠাবে না। স্টার্মার বলেন, ‘এটি আমাদের যুদ্ধ নয় এবং আমরা এতে জড়িয়ে পড়ব না।’ তবে ব্রিটিশ নাগরিকদের জীবন ও স্বার্থ রক্ষা এবং মধ্যপ্রাচ্যে মিত্র দেশগুলোর সুরক্ষায় লন্ডন কেবল ‘প্রতিরক্ষামূলক পদক্ষেপ’ নিচ্ছে বলে তিনি জানান।
প্রধানমন্ত্রী স্টার্মার আরও বলেন, হরমুজ প্রণালি পুনরায় চলাচলের জন্য উন্মুক্ত করতে ব্রিটেন তাদের প্রচেষ্টা অব্যাহত রাখবে। তবে তিনি জোর দিয়ে বলেন, ‘আমরা এই যুদ্ধে কোনও ভাবেই পা দিচ্ছি না।’ সরাসরি সেনা না পাঠানোর ঘোষণা করে দিলেও কৌশলগতভাবে এই লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ব্রিটেন।
হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিতে ইরানি লক্ষ্যবস্তুগুলোতে হামলার জন্য আমেরিকাকে ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে স্টার্মার সরকার। এ ছাড়া ইরানের ছোড়া ড্রোন বা ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে মধ্যপ্রাচ্যে আকাশপথে ব্রিটিশ যুদ্ধবিমানও মোতায়েন করা হয়েছে।
advertisement
advertisement
এদিকে, সংযুক্ত আরব আমিরাত গত ২৪ ঘণ্টায় ১১টি ক্ষেপণাস্ত্র এবং ২৭টি ড্রোন প্রতিহত করেছে। সে দেশের প্রতিরক্ষা মন্ত্রক আজ এই তথ্য জানিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রক জানায়, চলমান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তারা এ পর্যন্ত ১ হাজার ৯৪১টি ড্রোন এবং ৪৪০টি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে মন্ত্রক আরও জানায়, এসব হামলায় আমিরাতে এখন পর্যন্ত ১৭৮ জন আহত হয়েছেন এবং প্রাণ হারিয়েছেন ৮ জন।
advertisement
একই সময়ে প্রতিবেশী দেশ বাহরাইনও তাদের আকাশসীমায় ৮টি ক্ষেপণাস্ত্র এবং ৭টি ড্রোন ভূপাতিত করার কথা জানিয়েছে। বাহরাইন প্রতিরক্ষা বাহিনীর তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরুর পর থেকে দেশটিতে এ পর্যন্ত মোট ১৮২টি ক্ষেপণাস্ত্র এবং ৩৯৮টি ড্রোন প্রতিহত করা হয়েছে। আমেরিকা ও ইজরায়েলি হামলার জবাবে ইরান মধ্যপ্রাচ্যের প্রতিবেশী দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Iran War: এবার কি আমেরিকা-ইজরায়েলের সঙ্গে যুদ্ধ জড়াচ্ছে ব্রিটেনও? স্পষ্ট করে দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী! যুদ্ধে কি এবার নয়া মোড়?
Next Article
advertisement
Rahul Banerjee Death: শরীরে অতিরিক্ত নোনা জল ও বালি ঢুকে যাওয়ার কারণেই মৃত্যু রাহুলের! উদ্ধার হওয়া শ্যুটিংয়ের ফুটেজে কী রয়েছে?
শরীরে অতিরিক্ত নোনা জল ও বালি ঢুকে যাওয়ার কারণেই মৃত্যু রাহুলের! উদ্ধার হওয়া শ্যুটিংয়ের ফুটেজে কী রয়েছে?
  • উদ্ধার শুটিংয়ের ক্যামেরা ফুটেজ!

  • উদ্ধার হল ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিংয়ের ক্যামেরা ফুটেজ

  • কী রয়েছে তাতে ?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement