advertisement

Actor Rahul Banerjee Passed Away: বিকেল সাড়ে পাঁচটা, শুটিং চলছিল—হঠাৎই জলে পড়ে গেলেন রাহুল-শ্বেতা! তারপর? বিবৃতি জারি করল ওড়িশা পুলিশ

Last Updated:

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু প্রসঙ্গে কী জানালেন ওড়িশার বালাসোরের এসপি?

কী জানাল পুলিশ?
কী জানাল পুলিশ?
বালাসোর: অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর ঘটনায় বালাসোরের অতিরিক্ত পুলিশ সুপার গায়ত্রী প্রধান জানান, “ঘটনাটি গতকাল বিকেল প্রায় ৫টা ৩০ মিনিট নাগাদ ঘটে। বাংলার অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় এবং অভিনেত্রী শ্বেতা মিশ্র তালসারি সমুদ্রসৈকতে একটি ধারাবাহিকের শুটিং করছিলেন। জলের মধ্যে একটি নাচের দৃশ্য শুটিং করার সময় তিনি একটি গর্তে পড়ে যান। এরপর তাঁকে উদ্ধার করে দিঘা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে অভিনেত্রী শ্বেতা মিশ্রের অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। প্রোডাকশন টিম প্রয়োজনীয় কোনও অনুমতি নেয়নি… সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর দেহটি পরিবারের হাতে তুলে দেওয়া হয়।”
প্রসঙ্গত, তালসারিতে সিরিয়ালের শ্যুটিংয়ে করতে গিয়েই নিমেষে সব শেষ৷ আচমকা জলে ডুবে মৃত্যু কোলে ঢলে পড়লেন ‘চিরদিনই তুমি যে আমার’ খ্যাত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। টলিউডের জনপ্রিয় অভিনেতার অকাল প্রয়াণে ভেঙে পড়েছে তার পরিবার-কলাকুশলী, ফ্যানেরা।
সোমবার দুপুরে তমলুকে ময়নাতদন্ত শেষ হওয়ার পর সবাই রওনা দেন। রাহুলের গাড়িচালক, ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের প্রোডাকশন ম্যানেজার এবং অন্যরা তাঁর দেহ শেষবারের মতো কলকাতায়, তাঁর বাড়িতে নিয়ে আসেন। এর কিছু আগে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের দেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়।
advertisement
advertisement
advertisement
তালসারিতে গিয়ে অকালমৃত্যু রাহুলের। ময়নাতদন্তের পর প্রাথমিক রিপোর্টে জানা যায়, জলে ডুবেই মৃত্যু, দীর্ঘসময় জলের নীচেই ছিলেন রাহুল। তমলুক হাসপাতাল সূত্রে খবর,ফুসফুস ফুলে দ্বিগুণ হয়ে যায়। ফুসফুসের ভিতর অত্যাধিক পরিমাণে বালি ও নোনা জল মেলে। রিপোর্টে উল্লেখ, অল্প সময় জলে ডুবে থাকলে এমন হয় না। কম করে এক ঘণ্টারও বেশি সময় জলের নীচে ছিলেন বলে ধারণা। রিপোর্টে উল্লেখ, বেশি পরিমাণ বালি ঢুকে যাওয়ায় মৃত্যু। খাদ্যনালির মধ্যেও বালি, নোনা জল মেলে। শরীরে কোনও অ্যালকোহলের উপস্থিতি ছিল কী না, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। ভিসেরা রিপোর্ট আসলে পরিষ্কার হবে! কোনও ফাউল প্লে ছিল না।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Actor Rahul Banerjee Passed Away: বিকেল সাড়ে পাঁচটা, শুটিং চলছিল—হঠাৎই জলে পড়ে গেলেন রাহুল-শ্বেতা! তারপর? বিবৃতি জারি করল ওড়িশা পুলিশ
Next Article
advertisement
Rahul Banerjee Death: শরীরে অতিরিক্ত নোনা জল ও বালি ঢুকে যাওয়ার কারণেই মৃত্যু রাহুলের! উদ্ধার হওয়া শ্যুটিংয়ের ফুটেজে কী রয়েছে?
শরীরে অতিরিক্ত নোনা জল ও বালি ঢুকে যাওয়ার কারণেই মৃত্যু রাহুলের! উদ্ধার হওয়া শ্যুটিংয়ের ফুটেজে কী রয়েছে?
  • উদ্ধার শুটিংয়ের ক্যামেরা ফুটেজ!

  • উদ্ধার হল ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিংয়ের ক্যামেরা ফুটেজ

  • কী রয়েছে তাতে ?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement