Adhir Ranjan Chowdhury: 'মুখ্যমন্ত্রী কি আমাকে খাতিরদারি করছেন?' কেন্দ্রীয় নিরাপত্তা নিয়ে অভিষেকের কটাক্ষের জবাবে চ্যালেঞ্জ অধীরের! ৩০ বছর পর বহরমপুরে বড় লড়াই
- Reported by:Koushik Adhikary
- Published by:Shubhagata Dey
Last Updated:
Adhir Ranjan Chowdhury: SIR-এ নাম বাদের সংখ্যা বেড়ে হয়েছে ৮১ লক্ষ। খসড়া ও চূড়ান্ত তালিকা মিলিয়ে আগেই বাদ চলে গিয়েছে প্রায় ৬৩ লক্ষ। নিষ্পত্তি হওয়া ৪০ লক্ষ বিবেচনাধীনের মধ্যে ১৮ লক্ষ বাদের তালিকায়। চতুর্থ সাপ্লিমেন্টারি লিস্টে আরও ২ লক্ষের নাম প্রকাশ।
*মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: ৩০ বছর পর ফের বিধানসভা নির্বাচনে লড়বেন অধীর চৌধুরী। ইতিমধ্যেই দিল্লি থেকে তিনি বহরমপুরে নিজের বাসভবনে এসেছেন অধীর চৌধুরী। সোমবার গোরাবাজারে সাংবাদিক বৈঠক করে অধীর চৌধুরী বলেন, আমি তো নির্বাচনে লড়াই করছি এটা তো প্রথম না। আমি আগেও নির্বাচনে লড়াই করেছি। বিধায়ক ছিলাম। টানা ১৯৯৯ থেকে লোকসভা সাংসদ ছিলাম। ২০২৪ সালে লোকসভা আসনে লড়াই করেছিলাম। আবার আমাকে দল চেয়েছে প্রার্থী করেছে। আমি তাই বহরমপুর বিধানসভাতে লড়াই করব।
advertisement
advertisement
*অভিষেক বন্দ্যোপাধ্যায় রবিবার নওদায় অভিযোগ করেছে অধীর চৌধুরী, হুমায়ুন কবীর দু'জনেই বিজেপির সিকিউরিটি নিয়ে ঘোরাফেরা করছে। সেই প্রসঙ্গে অধীর চৌধুরী বলেন, আমাকে আজ থেকে নয় ২০১৯ সাল থেকে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী দেওয়া হয়েছে। এছাড়াও আমাকে রাজ্যে পুলিশের নিরাপত্তা বাহিনী দেওয়া হয়েছে। পাইলট গাড়ি যেটা থাকে সেটাও রাজ্যে পুলিশের। তাহলে কী মুখ্যমন্ত্রী আমাকে খাতিরদারি করছেন, বলেও পাল্টা কটাক্ষ করেন অধীর চৌধুরী।
advertisement
*বাংলায় SIR-এ নাম বাদের সংখ্যা বেড়ে ৮১ লক্ষ। খসড়া ও চূড়ান্ত তালিকা মিলিয়ে আগেই বাদ ৬৩ লক্ষের ওপর নাম বাদ। নিষ্পত্তি হওয়া ৪০ লক্ষ বিবেচনাধীনের মধ্যে ১৮ লক্ষ বাদের তালিকায়। চতুর্থ সাপ্লিমেন্টারি লিস্টে আরও ২ লক্ষের নাম প্রকাশ। সেই নিয়ে অধীর চৌধুরী বলেন, আমরা চাই সমস্ত ভোটাররা থাকুক যারা বৈধ আছে। কোনও বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়। নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছি সমস্ত বৈধ ভোটাররা যেন তাদের গনতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন।
advertisement
advertisement








