advertisement

West Bengal Assembly Election 2026: কামারের বেশে কাস্তে শান দিয়ে দিন বদলের ডাক! সিপিআইএম প্রার্থীর অভিনব প্রচারে মানুষের ঢল

Last Updated:

West Bengal Assembly Election 2026: সিপিআইএম প্রার্থী শেখ খলিল প্রচারে নেমে নিজেকে তুলে ধরলেন একেবারে সাধারণ মানুষের মতো। বিলাসবহুল গাড়ি এড়িয়ে তিনি বাইকে চেপে কর্মীদের সঙ্গে এলাকায় ঘুরে বেড়ান এবং মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন।

+
শেখ

শেখ খলিল

মালদহ, জিএম মোমিন: ভোটের আবহে যখন রাজ্যজুড়ে জোর কদমে চলছে প্রচার, তখন হরিশ্চন্দ্রপুরে দেখা গেল এক ব্যতিক্রমী ছবি। সিপিআইএম প্রার্থী শেখ খলিল প্রচারে নেমে নিজেকে তুলে ধরলেন একেবারে সাধারণ মানুষের মতো। বিলাসবহুল গাড়ি এড়িয়ে তিনি বাইকে চেপে কর্মীদের সঙ্গে এলাকায় ঘুরে বেড়ান এবং মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন।
এদিন সকালে কর্মীদের সঙ্গে মুড়ি-ঘুগনি খেয়ে প্রচার শুরু করেন তিনি। এরপর হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের ভিঙ্গোল অঞ্চলে প্রচারে বেরিয়ে একসময় একটি কামারশালায় ঢুকে পড়েন। সেখানে এক হাতে হাতুড়ি ও অন্য হাতে কাস্তে নিয়ে শান দিতে দেখা যায় তাঁকে। এই অভিনব ভঙ্গিতে প্রচার করে তিনি নজর কাড়েন।
এই কর্মসূচির মধ্যেই তিনি নিজের রাজনৈতিক বার্তাও তুলে ধরেন। খলিল বলেন, কাস্তে ও হাতুড়ি মেহনতি মানুষের প্রতীক। তাঁর দাবি, সাধারণ পরিশ্রমী মানুষই পারে বাংলায় প্রকৃত পরিবর্তন আনতে। পাশাপাশি তিনি জানান, তাঁর দল সবসময় কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষের অধিকারের পক্ষে লড়াই করে এসেছে।
advertisement
advertisement
নির্বাচনী প্রতিশ্রুতির কথাও উল্লেখ করেন খলিল। তিনি বলেন, ক্ষমতায় এলে এলাকায় মহিলা কলেজ ও দমকল কেন্দ্র তৈরি করা হবে। এছাড়া পানীয় জলের সমস্যা মেটানো এবং স্বাস্থ্য পরিষেবার উন্নয়ন করা হবে। এদিন তাঁর সরল জীবনযাপন ও মাটির টান দেখে খুশি হন অনেকেই, ফুলের মালা পরিয়ে তাঁকে স্বাগত জানান এলাকাবাসী।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/মালদহ/
West Bengal Assembly Election 2026: কামারের বেশে কাস্তে শান দিয়ে দিন বদলের ডাক! সিপিআইএম প্রার্থীর অভিনব প্রচারে মানুষের ঢল
Next Article
advertisement
Rahul Banerjee Death: শরীরে অতিরিক্ত নোনা জল ও বালি ঢুকে যাওয়ার কারণেই মৃত্যু রাহুলের! উদ্ধার হওয়া শ্যুটিংয়ের ফুটেজে কী রয়েছে?
শরীরে অতিরিক্ত নোনা জল ও বালি ঢুকে যাওয়ার কারণেই মৃত্যু রাহুলের! উদ্ধার হওয়া শ্যুটিংয়ের ফুটেজে কী রয়েছে?
  • উদ্ধার শুটিংয়ের ক্যামেরা ফুটেজ!

  • উদ্ধার হল ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিংয়ের ক্যামেরা ফুটেজ

  • কী রয়েছে তাতে ?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement