
'যতই গেম প্ল্যান করো, খেলা হবে', হুংকার তৃণমূলনেত্রীর
'আসল ম্যাচটা ওরা এখন বাংলায় খেলছে...!' ভোটার তালিকায় 'কারচুপি'র অভিযোগ তুলে বিজেপিকে তীব্র আক্রমণ অভিষেকের!
শিক্ষক জখম কাণ্ডের জের, হাঁসখালি ব্লকের BDO সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড নির্বাচন কমিশনের
মনোনয়নের দিনেই ভোটার লিস্ট ফাইনাল! ৬০ লক্ষ বিচারাধীন, উঠছে প্রশ্ন

ফর্ম সিক্স জমা দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে তৃণমূল বিজেপি সংঘর্ষে সিইও অফিসের সামনে ধুন্ধুমার কাণ্ড৷ বিজেপি-র পক্ষ থেকে সিইও দফতরে ঢুকে ফর্ম সিক্স জমা দিচ্ছে, এই অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনার সূত্রপাত৷ কোনওমতে দু পক্ষকে সামাল দেয় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী৷ বেআইনি ভাবে ফর্ম সিক্স জমা করে বৈধ ভোটারদের নাম বাদ দিয়ে অন্য রাজ্যের ভোটারদের নাম এ রাজ্যের ভোটার তালিকায় তোলা হচ্ছে, এই অভিযোগ তুলে গতকালই তৃণমূলের পক্ষ থেকে সিইও দফতরের সামনে বিক্ষোভ দেখানো হয়৷ তৃণমূল শীর্ষ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সিইও দফতরের সামনে দাঁড়িয়ে একই অভিযোগ তুলেছিলেন৷ দলের বিএলও-দের সিইও দফতরের সামনে বসে থেকে ফর্ম সিক্স জমার উপর নজরদারি চালানোরও নির্দেশ দেন অভিষেক৷





