advertisement

Nadia News: প্রায় কোটি টাকার সম্পত্তি...হাতাতে ‘ফন্দি’ এঁটেছিল প্রৌঢ়! বিএলআরও-র নজরে পড়তেই হল এই হাল

Last Updated:

ভূমি দফতর সূত্রে জানা যাচ্ছে, সমস্ত নথি জমা দেওয়ার আগে তা সম্পূর্ণভাবে সঠিক কি না, তা যাচাই করা উচিত৷ তারপরেই তা আধিকারিকের কাছে জমা দেওয়া উচিত। অনেক সময় নিজের অজান্তেও নথি ভুয়ো প্রমাণিত হয়ে যেতে পারে৷ সেক্ষেত্রে বিপদের মুখে পড়তে হবে।

নবদ্বীপে জাল নথি পেশের অভিযোগ৷
নবদ্বীপে জাল নথি পেশের অভিযোগ৷
নবদ্বীপ, নদিয়া , মৈনাক দেবনাথ: জাল নথি নিয়ে ভূমি দফতরে মিউটেশন করাতে এসেছিলেন৷ এমন এক মাঝবয়সি ব্য়ক্তিকে হাতেনাতে ধরে পুলিশের হাতে তুলে দিলেন BLRO। ঘটনাটি ঘটেছে, নবদ্বীপ ব্লকের ব্লক অফিস সংলগ্ন ভূমি দফতর অফিসে।
নবদ্বীপ ব্লকের বিএলআরও অফিসারের অভিযোগ, যখন মিউটেশন হিয়ারিং চলছিল, ঠিক সেই সময় অসীম নাথ নামের এক ব্যক্তি ওয়ারিশন সার্টিফিকেট ও ডেথ সার্টিফিকেট জমা দেন৷ কিন্তু, ভূমি দফতরের আধিকারিক ওই নথি খতিয়ে দেখে দেখে বলেন যে ওই নথিগুলি জাল নথি। বিষয়টি BLRO অফিসার জানতে পেরে নবদ্বীপ থানার পুলিশকে খবর দেন, এরপর এফআইআর দায়ের করেন। বিএলআরও অফিসার আরও বলেন যে, জায়গায় নমিনি নবদ্বীপ মিউনিসিপালিটির হলেও অসীম নাথ জাল ডেথ সার্টিফিকেট বানিয়েছেন কৃষ্ণনগর মিউনিসিপালিটির নাম করে৷ আর জাল ওয়ারিশন সার্টিফিকেট বানিয়েছেন মাজদিয়া পানশিলা গ্রাম পঞ্চায়েতের নামে।
advertisement
advertisement
এছাড়াও, সূত্র মারফত জানা গিয়েছে, প্রায় কোটি টাকার সম্পত্তির কাজ ছিল এটি। বিএলআরও নবদ্বীপ নবীন কুমার গৌতম বলেন, ‘‘আমরা এফআইআর দায়ের করছি।’’ যাঁর বিরুদ্ধে জাল নথি দেওয়ার অভিযোগ সেই অসীম নাথ বলেন, ‘‘গোপাল দেবনাথ নামের এক ভদ্রলোক বলেছিল সব কাগজপত্র তৈরি করে দেবে।” এদিন বিকালে বিএলআরও অফিসার অসীম নাথকে পুলিশের হাতে তুলে দেন।
advertisement
উল্লেখ্য, জমির মিউটেশন করা নিয়ে অনেক সময় অসুবিধায় পড়তে হয় একাধিক সাধারণ মানুষকে। কখনও তাঁরা দালালের খপ্পড়ে পড়েন কিংবা কখনও সঠিক নিয়ম না জানার কারণে বিপদের মুখে পড়তে হয় তাদেরকে।
ভূমি দফতর সূত্রে জানা যাচ্ছে, এই সমস্ত বিষয়ে সমস্ত নথি সম্পূর্ণভাবে সঠিক কি না, তা যাচাই করে তবেই আধিকারিকের কাছে জমা দেওয়া উচিত। নথি নিজের অজান্তেও ভুয়ো প্রমাণিত হলে বিপদের মুখে পড়তে হবে সেই ব্যক্তিকে। সুতরাং, সঠিক যাচাই করে তবেই মিউটেশন করা উচিত বলেই জানাচ্ছেন আধিকারিক।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Nadia News: প্রায় কোটি টাকার সম্পত্তি...হাতাতে ‘ফন্দি’ এঁটেছিল প্রৌঢ়! বিএলআরও-র নজরে পড়তেই হল এই হাল
Next Article
advertisement
BJP Candidate List: ১৫০ ফাইনাল?..কারা হচ্ছেন প্রার্থী? নাড্ডার বাড়িতে পর পর বৈঠক! শুভেন্দু বেরিয়ে বললেন, ‘প্রার্থী তালিকা এবার গৌণ’
কারা হচ্ছেন প্রার্থী? নাড্ডার বাড়িতে পর পর বৈঠক! শুভেন্দু বেরিয়ে বললেন, ‘প্রার্থী তালিকা এবার গৌণ’
  • প্রার্থী তালিকা নিয়ে পর পর নাড্ডার বাড়িতে বৈঠক

  • ১৫০ আসনের প্রার্থী তালিকা নিয়ে প্রথমে আলোচনা

  • বৃৃহস্পতিবার সন্ধে বেলা মোদির নেতৃত্ব বৈঠক

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement