advertisement

Bangladeshi Detained: বাংলাদেশে জঘন্য কাজ করে পালাচ্ছিল, ভারতের তৎপরতায় দিল্লিতে ধরা পড়ল তরুণ ‘বিপ্লবী’

Last Updated:
বাংলাদেশের বানিয়াচ্যাঙ থানার বাইরে উদ্ধার হয়েছিল সে থানারই এসআইয়ের দেহ৷ নাম সন্তোষ চৌধুরী৷ সেই পুলিশকর্মীকে হত্যার অভিযোগ ছিল মেহদির উপরে৷
1/6
নয়াদিল্লি: বাংলাদেশে ‘খুন’ করে ইউরোপে পালিয়ে যাওয়ার ছক ছিল৷ কিন্তু, ভারতের তৎপরতায় দিল্লি বিমানবন্দরেই ধরা পড়ল অভিযুক্ত৷ ভারতের অভিবাসন দফতরের তরফে জারি করা একটি বিবৃতিতে জানানো হয়েছে, বাংলাদেশে সংখ্যালঘু পুলিশকর্মী খুনের ঘটনায় অভিযুক্তকে দিল্লি এয়ারপোর্টে গ্রেফতার করা হয়েছে৷

2/6
অভিযুক্তের নাম মহদি আহমেদ রাজা হাসান৷ মহদিকে দিল্লি এয়ারোর্টে গ্রেফতার করা হয়েছে৷ বিবৃতি অনুযায়ী, দেশে ছাড়ার চেষ্টা করার সময় তাকে গ্রেফতার করা হয়৷ তারপরে সমস্ত সরকারি প্রক্রিয়া সম্পন্ন করে, নথিপত্র দেখে তাকে পাঠিয়ে দেওয়া হয় বাংলাদেশে৷

3/6
২০২৪ সালের ঘটনা৷ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল মেহদির একটি ভিডিও৷ সেই ভিডিয়োয় দেখা গিয়েছিল, একটি থানার ভিতরে বসে সন্তোষ চৌধুরী নামের এক পুলিশকর্মীকে খুন করার কথা সগর্বে ঘোষণা করছে মেহদি৷

4/6
ইন্ডিয়া টু’ডের রিপোর্ট অনুযায়ী, গোপন সূত্রে খবর পেয়েছিল দিল্লি পুলিশ৷ খবর ছিল, দিল্লি বিমানবন্দর ব্যবহার করে ইউরোপে পালানোর তাল করছে মেহদি৷ সেই খবর পেয়েই শুরু হয়েছিল তৎপরতা৷ তারপরে শেষে ফিনল্যান্ডগামী বিমান ধরার আগেই গ্রেফতার করা হয় মেহদিকে৷

5/6
শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পরে সারা দেশজুড়োই সেইসময় চলছিল অরাজকতা৷ শুরু হয়েছিল সংখ্যালঘুদের উপরে অকথ্য অত্যাচার৷ সেইসময় ২০২৪ সালের ৫ অগাস্ট বাংলাদেশের বানিয়াচ্যাঙ থানার এসআই সন্তোষ চৌধুরীর দেহ থানার বাইরের গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়৷
শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পরে সারা দেশজুড়েই সেইসময় চলছিল অরাজকতা৷ শুরু হয়েছিল সংখ্যালঘুদের উপরে অকথ্য অত্যাচার৷ সেইসময় ২০২৪ সালের ৫ অগাস্ট বাংলাদেশের বানিয়াচ্যাঙ থানার এসআই সন্তোষ চৌধুরীর দেহ থানার বাইরের গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়৷
advertisement
6/6
শেখ হাসিনার দেশছাড়ার প্রায় ১৮ মাস পরে গত ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে অনুষ্ঠিত হল সাধারণ নির্বাচন৷  বিপুল ভোট পেয়ে সম্প্রতি ক্ষমতায় এসেছে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, বিএনপি৷ প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন বিএনপি-র চেয়ারম্যান তারেক রহমান৷ তৈরি হয়ে গিয়েছে নব নির্বাচিত সরকারের মন্ত্রিসভাও৷