Weather Forecast: সকাল থেকে চড়া রোদে পুড়ছে বাংলা, শুক্রবার বেলা বাড়লে জেলায় জেলায় বইবে লু? আবহাওয়ার বড় খবর
- Reported by:Nilanjan Banerjee
- Published by:Shubhagata Dey
Last Updated:
Weather Forecast: গরম ও আর্দ্র আবহাওয়া আপাতত কয়েকদিন বজায় থাকবে জেলায় জেলায়। দিনের বেলায় অস্বস্তিকর গরম অনুভূত হবে এবং সন্ধ্যার দিকে হালকা মেঘলা পরিস্থিতি তৈরি হতে পারে।
*শুক্রবারের আবহাওয়ায় বাঁকুড়া জেলায় দিনের শুরুটা তুলনামূলকভাবে পরিষ্কার আকাশ দিয়েই হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়বে। দুপুরে গরম ও শুষ্ক আবহাওয়া বজায় থাকবে, সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৭–৩৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। বিকেলের দিকে কিছু অংশে হালকা মেঘ জমলেও বৃষ্টির সম্ভাবনা খুবই কম। গরমের অস্বস্তি ও লু-র পরিস্থিতি থাকতে পারে, তাই সতর্ক থাকা জরুরি। ছবি ও তথ্য নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement







