advertisement

Rathijit Bhattacharjee: বাংলাদেশে রথীজিৎ-এর নাম ব্যবহার করে বড় 'চিটিংবাজি' চলছে! সবাইকে সতর্ক করলেন সুরকার

Last Updated:
এটা যে একটা বড়সড় সাইবার ফ্রড, তা সকলকে দায়িত্ব নিয়ে জানিয়ে দিয়েছেন তিনি৷ তবে এই নিয়ে কী পুলিশে অভিযোগ জানাবেন রথীজিৎ? সে নিয়ে ভাবনাচিন্তা করলেও, এখনও তেমন কোনও পদক্ষেপ নেননি৷
1/6
এপার বাংলায় যেমন রয়েছে তাঁর ভক্ত, তেমনই পরশি দেশ, বাংলাদেশেও রয়েছে রথীজিৎ ভট্টাচার্যের বিপুল সংখ্যক ভক্ত৷ তাঁর কিশোরী গানটি নিয়ে উন্মাদনা চলেছে দুই বাংলায়৷ সঙ্গীত পরিচালক-গায়ক রথীজিৎ-কে সকলে চেনেন বাংলা গানের রিয়ালিটি শো সারেগামাপা থেকে৷ সেখানে এক সময় তিনি ছিলেন প্রতিযোগী, এখন তিনিই এই শোয়ের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্বে৷ তাঁর মিউজিক অ্যারেঞ্জমেন্টে গান গাইতে হয় সব প্রতিযোগীকে৷ এবার সেই সুরকারই পড়লেন বিপদে! তাঁর নাম করে হচ্ছে বাংলাদেশে জালিয়াতি! এমনই জানালেন রথীজিত৷

2/6
 সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন রথীজিৎ ভট্টাচার্য৷ সেখানে তিনি জানিয়েছেন যে বাংলাদেশ থেকে কেউ বা কারা তাঁর নাম ও ছবি ব্যবহার করে সকলের কাছ থেকে টাকা চাইছে। শুধু সোশ্যাল মিডিয়াই নয়, হোয়াটসঅ্যাপে তাঁর পরিচিত ব্যক্তিদের কাছ থেকে টাকা চাওয়া হচ্ছে।

3/6
টাকার বিনিময় কাজ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হচ্ছে। এমনই গুরুতর অভিযোগ করেছেন তিনি৷ এটি যে একটি স্ক্যাম, সেটা বারংবার সকলকে মনে করিয়ে দিচ্ছেন বাংলা প্রতিভাবান শিল্পী৷

4/6
তিনি সকলকে মনে করিয়ে দিচ্ছেন যে তিনি বা তাঁর টিমের কেউই এই ধরনের কোনও কার্যকলাপের সঙ্গে যুক্ত নন। ফলে তিনি সকলের কাছে এই বার্তা রাখেন যে কেউ যদি এই ধরনের কোনও মেসেজ বা ফোন পান, দয়া করে যেন সেগুলোর উত্তর না দেন। অর্থাৎ সকলকে সতর্ক করে দিলেন গায়ক-সুরকার৷
তিনি সকলকে মনে করিয়ে দিচ্ছেন যে তিনি বা তাঁর টিমের কেউই এই ধরনের কোনও কার্যকলাপের সঙ্গে যুক্ত নন।
advertisement
5/6
ফলে তিনি সকলের কাছে এই বার্তা রাখেন যে কেউ যদি এই ধরনের কোনও মেসেজ বা ফোন পান, দয়া করে যেন সেগুলোর উত্তর না দেন। অর্থাৎ সকলকে সতর্ক করে দিলেন গায়ক-সুরকার৷

6/6
এটা যে একটা বড়সড় সাইবার ফ্রড, তা সকলকে দায়িত্ব নিয়ে জানিয়ে দিয়েছেন তিনি৷ তবে এই নিয়ে কী পুলিশে অভিযোগ জানাবেন রথীজিৎ? সে নিয়ে ভাবনাচিন্তা করলেও, এখনও তেমন কোনও পদক্ষেপ নেননি তিনি৷ সম্ভবত শুক্রবার সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করবেন গায়ক। এই মুহূর্তে বেশ কিছু ছবির কাজে ব্যস্ত তিনি।