IIT Kharagpur: কৃষিকাজে কৃত্রিম মেধা, জাতীয় স্তরে সেরার শিরোপা খড়গপুর আইআইটির পড়ুয়াদের
- Reported by:Ranjan Chanda
- Published by:Salmali Das
Last Updated:
খড়গপুর আইআইটি-র মুকুটে ফের নতুন পালক। দিল্লির বুকে আয়োজিত জাতীয় স্তরের ‘এআই ফর গুড’ (AI for Good) প্রতিযোগিতায় বাজিমাত করল এই শিক্ষা প্রতিষ্ঠানের দুই পড়ুয়া। ‘ন্যাশনাল স্টুডেন্ট চেঞ্জ ইনিশিয়েটিভস ফেস্টিভ্যাল ২০২৬’ (NSCIF 2026)-এ প্রথম স্থান অধিকার করে সেরার সম্মান ছিনিয়ে নিল তারা।
খড়গপুর, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: খড়গপুর আইআইটি-র মুকুটে ফের নতুন পালক। দিল্লির বুকে আয়োজিত জাতীয় স্তরের ‘এআই ফর গুড’ (AI for Good) প্রতিযোগিতায় বাজিমাত করল এই শিক্ষা প্রতিষ্ঠানের দুই পড়ুয়া। ‘ন্যাশনাল স্টুডেন্ট চেঞ্জ ইনিশিয়েটিভস ফেস্টিভ্যাল ২০২৬’ (NSCIF 2026)-এ প্রথম স্থান অধিকার করে সেরার সম্মান ছিনিয়ে নিল তারা। স্বাভাবিকভাবে ছাত্রদের এমন প্রতিভা ও কৃতিত্বে গর্বিত আইআইটি খড়গপুর। আইআইটি খড়গপুরের মুকুটে নতুন পালক যুক্ত হল দুই ছাত্রের হাত ধরে।
বিজয়ী দলটির নাম ‘নমোফ্যানস’। দলের সদস্যরা হলেন আইআইটি খড়গপুরের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের দুই ছাত্র অনিমেষ রাজ এবং দেবাংশ গুপ্ত। তাঁদের উদ্ভাবিত প্রকল্পের নাম ‘অ্যাগ্রোওয়াইজ— ফিজিক্যাল প্রিসিশন এগ্রিকালচার ফর এভরি ইন্ডিয়ান ফার্মার’। মূলত দেশের সাধারণ ও প্রান্তিক কৃষকদের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে এই বিশেষ প্রযুক্তি। কৃত্রিম মেধা (AI) এবং ইন্টারনেট অফ থিংস (IoT)-কে কাজে লাগিয়ে তাঁরা এমন এক ডিজিটাল ব্যবস্থা তৈরি করেছেন, যার মাধ্যমে কৃষিকাজে বৈপ্লবিক পরিবর্তন আনা সম্ভব। এই প্রকল্পের বিশেষত্ব হল এর সহজলভ্যতা। বিশেষ করে এই প্রযুক্তিতে ব্যবহার করা হয়েছে ভয়েস-বেসড সার্ভিস বা কণ্ঠস্বরের মাধ্যমে নির্দেশ দেওয়ার ক্ষমতা।
advertisement
advertisement
এর ফলে যেসব কৃষকের প্রযুক্তিগত জ্ঞান সীমিত বা ডিজিটাল দুনিয়ায় যাঁরা খুব একটা স্বচ্ছন্দ নন, তাঁরাও খুব সহজে চাষবাস সংক্রান্ত তথ্যের হদিশ পাবেন। মাটির গুণমান পরীক্ষা থেকে শুরু করে আবহাওয়ার পূর্বাভাস— সবটাই হাতের মুঠোয় চলে আসবে এই প্রযুক্তির মাধ্যমে।
advertisement
নতুন দিল্লিতে আয়োজিত এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে দেশের ১৪টি রাজ্য থেকে প্রায় ১০০টি দল অংশ নিয়েছিল। সবাইকে পিছনে ফেলে সেরার শিরোপা জিতেছে খড়গপুরের এই দুই প্রতিযোগী। পুরস্কার হিসেবে তাঁদের হাতে ট্রফির পাশাপাশি নগদ ৫০ হাজার টাকাও তুলে দেওয়া হয়েছে।
আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে সমাজের সাধারণ মানুষের উন্নয়ন কীভাবে সম্ভব, অনিমেষ ও দেবাংশর এই সাফল্য তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত। তাঁদের এই কৃতিত্বে গর্বিত আইআইটি কর্তৃপক্ষ।
Location :
Kharagpur,Paschim Medinipur,West Bengal
First Published :
Apr 02, 2026 11:40 PM IST











