Smriti Irani: "দুর্নীতি আর হিংসা এখন তৃণমূলের সমার্থক!" মালদার সভা থেকে কড়া বার্তা স্মৃতি ইরানির, বিজেপি সরকার গঠনের ডাক
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Smriti Irani: মালদায় সভা থেকে স্মৃতি ইরানি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতি ও হিংসার অভিযোগ তুলে কড়া আক্রমণ করেন। তিনি বলেন, রাজ্যে ভয়ের পরিবেশ দূর করে মহিলাদের সুরক্ষা নিশ্চিত করতে বিজেপি সরকার গঠন অত্যন্ত জরুরি।
মালদহঃ এসআইআর ইস্যুকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই মালদহে এসে শাসক দলকে তীব্র আক্রমণ শানালেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। বৃহস্পতিবার পুরাতন মালদহের সেতু মোড় এলাকায় বিজেপি প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার উদ্দেশ্যে একটি মিছিলে অংশ নেন তিনি।
পশ্চিমবঙ্গের রাজনৈতিক মঞ্চে ফের তীব্র আক্রমণ শানাল বিজেপি। মালদার সভা থেকে বিজেপি নেত্রী স্মৃতি ইরানি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কড়া সুরে সমালোচনা করেন। তিনি বলেন, “দুর্নীতি ও তৃণমূল কংগ্রেস, হিংসা ও তৃণমূল—এখন একে অপরের সমার্থক হয়ে উঠেছে।” তাঁর অভিযোগ, রাজ্যে দুর্নীতি বেড়েছে এবং সাধারণ মানুষ ভয়ের মধ্যে বসবাস করছেন।
#WATCH | Malda, West Bengal: BJP leader Smriti Irani says, “Corruption and TMC, violence and TMC have become synonymous with each other. The people of West Bengal have resolved that to build a corruption-free West Bengal, to eliminate the atmosphere of fear, to preserve women’s… pic.twitter.com/YgshBi6spP
— ANI (@ANI) April 2, 2026
advertisement
advertisement
আরও পড়ুনঃ ভাঙড় বোমা বিস্ফোরণে NIA-র বড় পদক্ষেপ! স্করপিও সিজ, চালক পলাতক ঘিরে চাঞ্চল্য
স্মৃতি ইরানি আরও দাবি করেন, “দুর্নীতিমুক্ত পশ্চিমবঙ্গ গড়তে, ভয়ের পরিবেশ দূর করতে এবং মহিলাদের সম্মান রক্ষা করতে রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠা এখন অত্যন্ত জরুরি।” আসন্ন নির্বাচনের প্রেক্ষিতে এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। বিজেপি নেতৃত্ব রাজ্যে নিজেদের অবস্থান আরও শক্ত করতে মরিয়া, আর সেই লক্ষ্যেই তৃণমূলকে সরাসরি নিশানা করছেন দলের শীর্ষ নেতারা।
Location :
Kolkata,West Bengal
First Published :
Apr 02, 2026 11:31 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Smriti Irani: "দুর্নীতি আর হিংসা এখন তৃণমূলের সমার্থক!" মালদার সভা থেকে কড়া বার্তা স্মৃতি ইরানির, বিজেপি সরকার গঠনের ডাক











