Suvendu Adhikari: শুভেন্দুর বিতর্কিত মন্তব্য! তৃণমূলের অভিযোগের ভিত্তিতে রিপোর্ট, ভিডিও ফুটেজও তলব কমিশনের
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Tias Banerjee
Last Updated:
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একটি মন্তব্য ঘিরে বিতর্ক বাড়তেই নড়েচড়ে বসল নির্বাচন কমিশন। অভিযোগের প্রেক্ষিতে রিপোর্ট ও ভিডিও ফুটেজ তলব করে দ্রুত পদক্ষেপের ইঙ্গিত দিয়েছে কমিশন।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মন্তব্য ঘিরে বিতর্কের জেরে নড়েচড়ে বসল নির্বাচন কমিশন। অভিযোগের ভিত্তিতে দক্ষিণ কলকাতার ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের কাছে লিখিত রিপোর্ট চাওয়া হয়েছে বলে কমিশন সূত্রে খবর।কমিশন সূত্রে জানা গিয়েছে, শুভেন্দু অধিকারীর সাম্প্রতিক এক বক্তব্যকে ঘিরে অভিযোগ ওঠার পরই এই পদক্ষেপ করা হয়েছে। তাঁর বক্তব্যের ভিডিও ফুটেজও তলব করা হয়েছে নির্বাচন কমিশনের তরফে। নির্দেশ দেওয়া হয়েছে, আগামীকালের মধ্যেই সম্পূর্ণ রিপোর্ট জমা দিতে হবে।
তৃণমূল কংগ্রেসের অভিযোগ, সংবাদমাধ্যমের সামনে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় বাহিনী, রাজ্য পুলিশ এবং নির্বাচন কমিশনের আধিকারিকদের নিয়ে হুমকিমূলক মন্তব্য করেছেন। অভিযোগে বলা হয়েছে, কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করে ভোটারদের ভয় দেখানোর কথা বলা হয়েছে, যা নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলতে পারে।
advertisement
advertisement
এছাড়াও, ‘কাশ্মীরের মতো সোজা করে দেওয়া হবে’—এই ধরনের মন্তব্যের মাধ্যমে রাজ্যে উত্তেজনা ও আতঙ্কের পরিবেশ তৈরি করার চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ তোলা হয়েছে। তৃণমূলের তরফে দাবি, এই ধরনের মন্তব্য নির্বাচনী পরিবেশকে প্রভাবিত করতে পারে এবং সাধারণ ভোটারদের মধ্যে ভয় সৃষ্টি করতে পারে।
advertisement
রাজ্যের পুলিশ আধিকারিক রূপেশ কুমার ও অজয় নন্দার নাম উল্লেখ করে ভয় দেখানোর অভিযোগও আনা হয়েছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। এই প্রেক্ষিতে গোটা ঘটনার ভিডিও ফুটেজ খতিয়ে দেখে বিস্তারিত রিপোর্ট পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে দক্ষিণ কলকাতার ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারকে।
কমিশন সূত্রে আরও জানা গিয়েছে, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরও এই ঘটনায় নজর রাখছে এবং সমস্ত তথ্য যাচাই করে তা জাতীয় নির্বাচন কমিশনের কাছে পাঠানো হবে।
Location :
Kolkata,West Bengal
First Published :
Apr 02, 2026 11:06 PM IST










