Dev on Election Campaign: ২১-এর চেয়েও বেশি আসন পেয়ে সরকার গড়বে তৃণমূল, মেমারীতে ঝোড়ো প্রচারে দাবি দেবের
- Reported by:Sayani Sarkar
- Published by:Pooja Basu
Last Updated:
দেব এদিন বলেন,জোর করে ভোট আদায় করা যায়না। ভোট দিতে যাওয়ার আগে মাথায় চিন্তা করবেন, কাকে ভোট দেবেন। যারা কাজ করেছে তাদের হাত শক্ত করুন।
advertisement
তিনি বিধায়ক হলে মেমারীকে মডেল বিধানসভা হিসাবে গড়ে তুলবেন, সভা থেকে বড় দাবি তৃণমূল প্রার্থী রাসবিহারী হালদারের।তিনি বলেন,মেমারী অঞ্চলে সমস্তরকম খেলাধুলার উন্নতি, খেলা চালু, মোহনবাগান ইস্টবেঙ্গল ডার্বি ম্যাচ করানো, চাষীদের উন্নয়ন, হাসপাতালের উন্নয়ন, আদিবাসীদের উন্নয়ন, যুবদের বিভিন্ন প্রশিক্ষণের পাশাপাশি তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।মেমারী হয় উঠবে মডেল।
advertisement
advertisement
দেব এদিন বলেন,জোর করে ভোট আদায় করা যায়না। ভোট দিতে যাওয়ার আগে মাথায় চিন্তা করবেন, কাকে ভোট দেবেন। যারা কাজ করেছে তাদের হাত শক্ত করুন। এখন হিন্দু না মুসলিম তাই নিয়ে চর্চা চলছে, গুলিয়ে দেওয়া হচ্ছে। দিদি অনেক কাজ করেছেন। বাংলার বাইরেও কাজ হচ্ছে। শিক্ষা থেকে স্বাস্থ্য সব প্রকল্প করেছেন। লক্ষ্মীর ভাণ্ডারকে যারা ভাঁওতাবাজি বলেছিল, তারাই অন্য রাজ্যে অন্য নামে চালাচ্ছে।
advertisement
advertisement
advertisement
তিনি বলেন, রাজনীতিতে নবীন প্রবীণদের নিয়েই রাজনীতিটা হওয়া দরকার। এই নির্বাচনটা মন্দির মসজিদ নিয়ে হচ্ছে না। এটা মাথায় রাখবেন।সরকার তৃণমূলই গড়ছে।২১ সালের থেকে অন্তত একটা হলেও বেশি আসন পাবে ২৬ সালের নির্বাচনে বললেন সাংসদ দেব। তিনি বলেন,হিন্দু ও মুসলিম নিয়ে নির্বাচন হচ্ছে, নির্বাচনের পর ক'টা মসজিদ হবে,ক'টা মন্দির হবে বলা হচ্ছে। কিন্তু কটা স্কুল হবে,কটা হাসপাতাল হবে সে সব নিয়েও বলা হচ্ছে না।
advertisement
অন্যদিকে এদিন বক্তব্য রাখতে গিয়ে একাধিক প্রতিশ্রুতি দেন প্রার্থী রাসবিহারী। মেমারী অঞ্চলে সমস্তরকম খেলাধুলার উন্নতি, খেলা চালু, মোহনবাগান ইস্টবেঙ্গল ডার্বি ম্যাচ করানো, চাষীদের উন্নয়ন, হাসপাতালের উন্নয়ন, আদিবাসীদের উন্নয়ন, যুবদের বিভিন্ন প্রশিক্ষণের পাশাপাশি তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।
advertisement









