Nandigram: বিষ খেয়ে মৃত্যু নাকি খুন? ভোটের মুখে নন্দীগ্রামে তৃণমূল কর্মীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে
- Reported by:Sujit Bhoumik
- local18
- Published by:Ankita Tripathi
Last Updated:
ভোটের সময় নন্দীগ্রামে ষাটোর্ধ শক্তিপদ দাসের মৃত্যু ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপান উতোর। সূত্রের খবর, মৃত শক্তিপদ দাস আগে বিজেপির কর্মী ছিলেন এবং পরে তৃণমূল কর্মী হন৷
নন্দীগ্রাম: নন্দীগ্রামে ষাটোর্ধ এক ব্যক্তি, শক্তিপদ দাসের মৃত্যু ঘিরে চাঞ্চল্য! পরিবারের সদস্যদের দাবি, বিষ খেয়ে আত্মহত্যার ঘটনা। কিন্তু ভোটের সময় এই মৃত্যু নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চাপান উতোর। সূত্রের খবর, মৃত শক্তিপদ দাস আগে বিজেপির কর্মী ছিলেন এবং পরে তৃণমূল কর্মী হন৷ তাঁর মৃত্যু নিয়েই নন্দীগ্রামে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
নন্দীগ্রামের ভেকুটিয়া জেলেমারার ঘটনা। শক্তি দাসের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায় তাকে খুন করা হয়েছে এই অভিযোগ তুলে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। যদিও বিজেপির দাবি পারিবারিক সমস্যার কারনে এই ঘটনা ঘটেছে।
advertisement
advertisement
পরিবারের সদস্যদের দাবি প্রায়ই তাদের সঙ্গে ঝামেলা লেগে থাকত। বুধবার সকালে বাড়িতে দরজা বন্ধ করে বিষ খেয়ে নেয়। দরজার তালা ভেঙে তাকে উদ্ধার করে নন্দীগ্রাম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয়।
সাংবাদিক সম্মেলন করে কুনাল ঘোষ দাবী করেন, নন্দীগ্রামে তৃণমূল কর্মী সমর্থকে পিটিয়ে খুন করা হয়েছে। বিজেপি থেকে তাকে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
advertisement
প্রসঙ্গত, বৃহস্পতিবার রামনগরে কাঁথি সাংগঠনিক জেলার বৈঠক করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ বৈঠকে অভিষেক বুঝিয়ে দিয়েছেন, প্রার্থী পছন্দ না হওয়ায় কোনও নেতা যদি দল বিরোধী কাজ করেন, তাহলে তা কোনওভাবেই বরদাস্ত করা হবে না৷
advertisement
আগে বিজেপি-কে হারিয়ে তার পর নিজেদের মধ্যে ঝগড়া করার জন্যও দলের নেতাদের পরামর্শ দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক৷ অভিষেকের কথায়, ‘আগে সাপ তাড়ান, তার পর ঝগড়া করুন৷ বিজেপি বারান্দায় কেউটে সাপ ছেড়ে দিয়েছে। আগে সেটাকে তাড়ান।’
Location :
Nandigram,Purba Medinipur,West Bengal
First Published :
Apr 02, 2026 9:27 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/পূর্ব মেদিনীপুর/
Nandigram: বিষ খেয়ে মৃত্যু নাকি খুন? ভোটের মুখে নন্দীগ্রামে তৃণমূল কর্মীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে









