advertisement

West Medinipur News: উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনেই বিপত্তি! মাঝরাস্তায় উল্টে গেল টোটো, আহত ৬ পরীক্ষার্থী

Last Updated:

West Medinipur News: পশ্চিম মেদিনীপুরের ঘাটালে দুর্ঘটনার কবলে ৬ জন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। টোটোয় চেপে পরীক্ষা দিতে যাওয়ার সময় টোটো উল্টে চোট পান তাঁরা। এর মধ্যে ২ জন গুরুতর আহত হয়েছেন।

ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতাল
ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতাল
ঘাটাল, পশ্চিম মেদিনীপুর, সুকান্ত চক্রবর্তীঃ টোটোয় চেপে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার সময় বিপত্তি। রাস্তাতেই উল্টে গেল টোটো। আহত হয়েছেন ৬ জন পরীক্ষার্থী সহ টোটো চালক। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে ঘটনাটি ঘটেছে।
জানা যাচ্ছে, এদিন টোটোয় করে ঘাটালের রত্নেশ্বরবাটি থেকে ঘাটালের বসন্তকুমারী উচ্চ বালিকা বিদ্যালয়ে পরীক্ষা দিতে আসছিলেন ওই পরীক্ষার্থীরা। সেই সময় রত্মেশ্বরবাটি বিবেকানন্দ ক্লাবের সামনে টোটো উল্টে যায়। রাস্তায় পড়ে থাকা বালির জেরেই গাড়ি উল্টে যায় বলে খবর। আহত হন চালক সহ ৬ জন পরীক্ষার্থী।
আরও পড়ুনঃ অবৈধ বাজি কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড! নিমেষে ছড়িয়ে পড়ল আগুনের লেলিহান শিখা, আহত ২
জানা গিয়েছে, এর মধ্যে ২ জন পরীক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। তাঁদের নাম তৃষ্ণা মেটে ও মৌপর্ণা পাল। স্থানীয় সিভিকদের প্রচেষ্টায় দ্রুত আহতদের উদ্ধার করে ঘাটাল মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়। প্রাথমিক চিকিৎসার পর ৪ জনকে ছেড়ে দেওয়া হলেও ২ জন হাসপাতালে চিকিৎসাধীন। সেখানেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার ব্যবস্থা করা হয়।
advertisement
advertisement
এই বিষয়ে এক আহত ছাত্রীর মা বলেন, “টোটোয় চেপে পরীক্ষা দিতে যাওয়ার সময় রত্মেশ্বরবাটির ক্লাবের সামনে গাড়ি উল্টে যায়। আমার মেয়ের মাথায় ও হাতে চোট লেগেছে। ওঁর হাতে প্লাস্টার করতে হয়েছে। এখন হাসপাতালে ভর্তি”। দুর্ঘটনায় আহত হলেও মেয়ে পরীক্ষায় বসবে বলে জানিয়েছেন তিনি।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
West Medinipur News: উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনেই বিপত্তি! মাঝরাস্তায় উল্টে গেল টোটো, আহত ৬ পরীক্ষার্থী
Next Article
advertisement
Anurag Dobhal: ইউটিউব লাইভে বলেছিলেন, নিজেকে শেষ করতে চান অনুরাগ! ভয়াবহ ঘটনার পর হাসপাতালে 'হাসিমুখে' দেখা গেল বিগ বস প্রতিযোগীকে
বলেছিলেন, নিজেকে শেষ করতে চান! ভয়াবহ ঘটনার পর হাসপাতালে দেখা মিলল অনুরাগের
  • লাইভস্ট্রিমের সময় ডোভাল একটি টয়োটা ফরচুনার গাড়ি দ্রুত গতিতে চালাচ্ছিলেন

  • এটিকে তাঁর "শেষ ড্রাইভ" হিসাবে বর্ণনা করেছিলেন

  • আপাতত তিনি হাসপাতালে থাকলেও কিছুটা সুস্থ, ইউটিউবারের হাসিমুখ দেখে ভক্তরা খুশি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement