advertisement

Thunderstorm In Kolkata: আকাশ ঢাকছে ঘন কালো মেঘে, কয়েক ঘণ্টাতেই কলকাতায় হু হু বইবে হাওয়া, জোরালো ঝড়, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি

Last Updated:
Weather Alert: আবহাওয়ার বড়সড় ভোলবদল, কলকাতায় বইবে ঠান্ডা হাওয়া, আকাশে বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির অ্যালার্ট জেলায়-জেলায়
1/7
কলকাতা: কলকাতায় বজ্র-বিদ্যুৎ-সহ বৃষ্টি। আগামী দুই থেকে তিন ঘন্টায় বজ্র-বিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। রাজ্যের দুই জেলায় বজ্র-বিদ্যুৎ- সহ বৃষ্টি। Photo - Representative (Meta AI)

2/7
বজ্র-বিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের কলকাতা এবং দক্ষিণ ২৪ পরগনা জেলাতে।আলিপুর আবহাওয়া দফতরের সতর্কবার্তা।

3/7
রবিবার থেকে বুধবার বৃষ্টির সম্ভাবনা রাজ্যে। কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গের সব জেলাতেই সোম ও মঙ্গলবার বজ্র-বিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টির পরিমাণ বাড়বে সোমবার। বজ্র-বিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

4/7
বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে ৩০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে। দু-এক জায়গায় কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে। হতে পারে বজ্রপাতও।

5/7
বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। তাপমাত্রার ওঠানামায় জলীয় বাষ্পে কুয়াশার সম্ভাবনা সকালের দিকে। বিক্ষিপ্তভাবে আংশিক মেঘলা আকাশ। রবিবার থেকে মেঘলা আকাশের সম্ভাবনা বাড়বে। উত্তরবঙ্গে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে এবং তার প্রভাবেই ঝড়-বৃষ্টি হবে।

6/7
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে হালকা বৃষ্টি হতে পারে। সোমবার এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় হলুদ সতর্কতা রয়েছে।

7/7
মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। ওই জেলাগুলিতে হালকা বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। বুধবার থেকে দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টি। ওই দিন দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ ও নদিয়ায় হালকা বৃষ্টি হতে পারে। জেলার সব জায়গায় বৃষ্টি না-ও হতে পারে। Input- Biswajit Saha