advertisement

আগে ‘চার্জশিট’, পরে ইস্তাহার, তৃণমূলের বিরুদ্ধে গুচ্ছ অভিযোগ তুলে ২৮ মার্চ শ্বেতপত্র দেবেন অমিত শাহ

Last Updated:

পরিকল্পনা বদলে ফেলল বিজেপি। নির্বাচনী ইস্তাহার প্রকাশের আগে তৃণমূলের বিরুদ্ধে রাজ্যের ‘চার্জশিট’ প্রকাশ করবে তারা। দলীয় সূত্রে খবর, আগামী ২৮ মার্চ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ওই ‘চার্জশিট’ প্রকাশ করবেন।

তৃণমূলের বিরুদ্ধে গুচ্ছ অভিযোগ তুলে ২৮ মার্চ শ্বেতপত্র দেবেন অমিত শাহ
তৃণমূলের বিরুদ্ধে গুচ্ছ অভিযোগ তুলে ২৮ মার্চ শ্বেতপত্র দেবেন অমিত শাহ
কলকাতা: তৃণমূলের ‘দুর্নীতি’ প্রকাশিত হবে বিজেপির চার্জশিটে। সেই কথা আগেই জানিয়েছিল পদ্মশিবির। ভোটের আগে এবার তাতেই ঢালল জল বিজেপি। দুর্নীতি ও অপশাসনকে অস্ত্র করে তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট দেবে পদ্ম-শিবির। আর তা প্রকাশ করবেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
পরিকল্পনা এবার বদলেই ফেলল বিজেপি। নির্বাচনী ইস্তাহার প্রকাশের আগে তৃণমূলের বিরুদ্ধে রাজ্যের ‘চার্জশিট’ প্রকাশ করবে তারা। দলীয় সূত্রে খবর, আগামী ২৮ মার্চ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ওই ‘চার্জশিট’ প্রকাশ করবেন। তাতে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ থাকবে। তার কিছু দিন পর বিজেপি প্রকাশ্যে আনবে তাদের ইস্তাহার, যাকে ‘সঙ্কল্পপত্র’ও বলা হয়।
advertisement
advertisement
তৃণমূল ইতিমধ্যে তাদের নির্বাচনী ইস্তাহার প্রকাশ করে দিয়েছে। জানা গিয়েছিল, ২৮ মার্চ বিজেপি সঙ্কল্পপত্র প্রকাশ করতে পারে। কিন্তু সূত্রের দাবি, আগে অভিযোগের শ্বেতপত্র প্রকাশ করা হবে। ইতিমধ্যে দলের তরফে স্থানীয় সমস্যা, অভাব-অভিযোগ তুলে ধরে বিধানসভাভিত্তিক ‘চার্জশিট’ প্রকাশ করা হয়েছে। রাজ্যের সার্বিক পরিস্থিতি তুলে ধরা হবে ২৮ মার্চের ‘চার্জশিট’-এ।
advertisement
প্রাথমিকভাবে জানা যাচ্ছে, গত ১৫ বছরে তৃণমূল সরকারের দুর্নীতি তুলে ধরা হবে এই চার্জশিটে। নিয়োগ দুর্নীতি, কয়লা, পাথর, বালি পাচারের মতো ঘটনায় একাধিক হেভিওয়েটে তৃণমূল নেতাদের নাম জড়ানোর বিষয়টিও থাকতে পারে এই চার্জশিটে। পাশাপাশি সরকারি কর্মচারিদের ডিএ বঞ্চনার বিষয়টি থাকতে পারে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
আগে ‘চার্জশিট’, পরে ইস্তাহার, তৃণমূলের বিরুদ্ধে গুচ্ছ অভিযোগ তুলে ২৮ মার্চ শ্বেতপত্র দেবেন অমিত শাহ
Next Article
advertisement
Ramnabami 2026: ভোট আবহে রামনবমী, বাড়তি সতর্ক কমিশন, অশান্তি এড়াতে নির্দিষ্ট এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন
ভোট আবহে রামনবমী, বাড়তি সতর্ক কমিশন, অশান্তি এড়াতে নির্দিষ্ট এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন
  • ভোট আবহেই রামনবমী

  • রামনবমীকে কেন্দ্র করে বাড়তি সতর্ক নির্বাচন কমিশন

  • বিশেষ কিছু জায়গায় মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement