advertisement

Crime News: সাতসকালে এ কী কাণ্ড ঘটল! রাস্তার ধারে পড়ে রয়েছে মাছ ব্যবসায়ীর দেহ... এমনও সম্ভব, ছড়াল চাঞ্চল্য

Last Updated:

বাগদার গাঙ্গুলিয়ায় সাগর দলপতি ওরফে খোকনের রহস্যমৃত্যুতে চাঞ্চল্য, একই দিনে পাটুলিতে গুলিতে রাহুল দে নিহত ও জিৎ মুখোপাধ্যায় গুরুতর আহত.

রাস্তার ধারে পড়ে রয়েছে মাছ ব্যবসায়ীর দেহ...
রাস্তার ধারে পড়ে রয়েছে মাছ ব্যবসায়ীর দেহ...
অনিরুদ্ধ কির্তনীয়া, বনগাঁ: বাগদার গাঙ্গুলিয়ায় মৃতদেহ উদ্ধারের ঘটনায় ছড়াল তুমুল চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে উত্তর ২৪ পরগনার বাগদা থানার অন্তর্গত গাঙ্গুলিয়া এলাকায় স্থানীয় বাসিন্দারা সকালে রাস্তায় বেরিয়ে একটি মৃতদেহ দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন এবং সঙ্গে সঙ্গে বাগদা থানার পুলিশকে খবর দেন। খবর পেয়ে বাগদা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। প্রাথমিকভাবে মৃত ব্যক্তির পরিচয় জানা গেছে সাগর দলপতি ওরপে খোকন, বাড়ি পার্শ্ববর্তী গ্রাম মুস্তাফাপুরে । তিনি পেশায় একজন মাছ ব্যবসায়ী বলে জানা গেছে। কীভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার জেরে গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ।
advertisement
advertisement
একই দিনে, বুধবার রাতে পাটুলিতে গুলিচালনায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে রাহুল দে নামে এক যুবকের, ঘটনায় গুরুতর আহত হয়েছেন জিৎ মুখোপাধ্যায়। পুলিশ সূত্রে খবর, বুধবার রাতে জিৎ মুখোপাধ্যায়ের বাড়িতে একটি অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন রাহুল দে। রাত বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বাড়ির ছাদে জমায়েত হয়েছিল কয়েক জনের। রাত প্রায় ১২টা ৩০ মিনিট নাগাদ হঠাৎই পরপর তিন রাউন্ড গুলির শব্দ শুনতে পান প্রতিবেশীরা।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/উত্তর ২৪ পরগণা/
Crime News: সাতসকালে এ কী কাণ্ড ঘটল! রাস্তার ধারে পড়ে রয়েছে মাছ ব্যবসায়ীর দেহ... এমনও সম্ভব, ছড়াল চাঞ্চল্য
Next Article
advertisement
Ramnabami 2026: ভোট আবহে রামনবমী, বাড়তি সতর্ক কমিশন, অশান্তি এড়াতে নির্দিষ্ট এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন
ভোট আবহে রামনবমী, বাড়তি সতর্ক কমিশন, অশান্তি এড়াতে নির্দিষ্ট এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন
  • ভোট আবহেই রামনবমী

  • রামনবমীকে কেন্দ্র করে বাড়তি সতর্ক নির্বাচন কমিশন

  • বিশেষ কিছু জায়গায় মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement