Thunderstorm Alert: এখনই আবহাওয়ার মুড বদলের সুযোগ নেই, দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়বে, জেলায় জেলায় বজ্র-বিদ্যুৎ সহ বৃ্ষ্টির অশনি
- Reported by:Annanya Dey
- Published by:Debalina Datta
Last Updated:
Thunderstorm Alert: মেঘলা আবহাওয়া সঙ্গে ঝড়-বৃষ্টি, উত্তরবঙ্গের আবহাওয়া থাকবে একই রকম
advertisement
উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় আবহাওয়ার কিছুটা পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। বৃহস্পতিবার থেকে পাহাড়ি জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে রবিবার ও সোমবারের দিকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমে শুধুমাত্র দার্জিলিং জেলায় সীমাবদ্ধ থাকতে পারে।
advertisement
advertisement
মনে হওয়া স্বাভাবিক, কেন আবহাওয়ার এমন পরিবর্তন। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে,জোড়া পশ্চিমী ঝঞ্ঝা এবং একাধিক নিম্নচাপ অক্ষরেখার সম্মিলিত প্রভাবে বৃষ্টি চলছে। বর্তমানে উত্তর হরিয়ানা থেকে উত্তর ছত্তিশগড় পর্যন্ত একটি পশ্চিমী ঝঞ্ঝা বিস্তৃত রয়েছে। পাশাপাশি একটি নিম্নচাপ অক্ষরেখা উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশের উপর সক্রিয় রয়েছে।
advertisement
উত্তরবঙ্গের পাঁচটি স্থানের তাপমাত্রা কেমন রয়েছে জেনে নেওয়া যাক।দার্জিলিং এর সর্বোচ্চ তাপমাত্রা ১৬. ৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ৭. ৬ ডিগ্রি সেলসিয়াস। আলিপুরদুয়ারের সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস। কোচবিহারের সর্বোচ্চ তাপমাত্রা ২৫. ১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৭. ১ ডিগ্রি সেলসিয়াস। জলপাইগুড়ির সর্বোচ্চ তাপমাত্রা ২৭ সর্বনিম্ন ১৬. ৫ ডিগ্রি সেলসিয়াস। মালদার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩. ৩ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস। Ananya Dey







