advertisement

Crime against woman: উত্তরাখণ্ডে বেড়াতে আসা তরুণীকে নির্যাতনের চেষ্টা ট্যাক্সি চালকের! বাঁচতে সারারাত লুকিয়ে রইলেন জঙ্গলে

Last Updated:

Crime against woman: দিল্লি থেকে উত্তরাখণ্ডে ঘুরতে আসা তরুণীকে ধর্ষণের চেষ্টা করলেন ট্যাক্সি চালকের, নির্যাতনের হাত থেকে বাঁচতে ঘণ্টার পর ঘণ্টা লুকিয়ে থাকতে হল তরুণীকে।

পর্যটককে নির্যাতনের চেষ্টা
পর্যটককে নির্যাতনের চেষ্টা
দেহরাদূন: দিল্লি থেকে উত্তরাখণ্ডে ঘুরতে আসা তরুণীকে ধর্ষণের চেষ্টা করলেন ট্যাক্সি চালকের, নির্যাতনের হাত থেকে বাঁচতে ঘণ্টার পর ঘণ্টা লুকিয়ে থাকতে হল তরুণীকে। আহত অবস্থায় রাতভর তাকে লুকিয়ে থাকতে হয় উত্তরাখণ্ডের জঙ্গলে, সেই সময়ে ওই তরুণীর কাছে মোবাইল ফোনও ছিল না। পরে কোনও মতে তিনি নিরাপদ জায়গায় পৌঁছতে সক্ষম হন।
পুলিশ সূত্রে খবর, ৩১ বছর বয়সি ওই মহিলা বৃহস্পতিবার দেহরাদূন হয়ে দিল্লি থেকে কাঠগোদামে আসেন এবং নৈনিতাল যাওয়ার জন্য ট্যাক্সি ভাড়া নেন। পুলিশ জানিয়েছে, রাত ১:৩০ নাগাদ, ট্যাক্সি চালক গাড়িটিকে নির্জন রাস্তায় নিয়ে যায়। ওই মহিলা আপত্তি জানালে, চালক তাকে গাড়ি থামিয়ে অকথ্য ভাষায় গালাগাল করে এবং মানসিক নির্যাতন করে। পরে গাড়ির চালক ওই তরুণীর ফোন ছিনিয়ে নেয় এবং ধর্ষণের চেষ্টা করে বলেও অভিযোগ।
advertisement
advertisement
শেষে নির্যাতনের হাত থেকে বাঁচার জন্য, ওই মহিলা কাছের জঙ্গলের দিকে পালিয়ে যান এবং সারা রাত জঙ্গলে লুকিয়ে থাকেন। শুক্রবার সকালে তিনি স্থানীয় গ্রামে পৌঁছন এবং স্থানীয়দের সাহায্যে পুলিশে অভিযোগ দায়ের করেন।
পুলিশ জানিয়েছে, তারা সঙ্গে সঙ্গে তদন্ত শুরু করেছে, ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে নির্যাতিতাকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ, ট্যাক্সির নম্বর এবং জিপিএস সিস্টেম ব্যবহার করে, পুলিশ অভিযুক্ত চালককে খুঁজে বের করে গ্রেফতার করেছে। অভিযুক্তের নাম দীপক সিং বোরা। নির্যাতিতার চুরি হওয়া মোবাইলটিও উদ্ধার করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Crime against woman: উত্তরাখণ্ডে বেড়াতে আসা তরুণীকে নির্যাতনের চেষ্টা ট্যাক্সি চালকের! বাঁচতে সারারাত লুকিয়ে রইলেন জঙ্গলে
Next Article
advertisement
Anurag Dobhal: ইউটিউব লাইভে বলেছিলেন, নিজেকে শেষ করতে চান অনুরাগ! ভয়াবহ ঘটনার পর হাসপাতালে 'হাসিমুখে' দেখা গেল বিগ বস প্রতিযোগীকে
বলেছিলেন, নিজেকে শেষ করতে চান! ভয়াবহ ঘটনার পর হাসপাতালে দেখা মিলল অনুরাগের
  • লাইভস্ট্রিমের সময় ডোভাল একটি টয়োটা ফরচুনার গাড়ি দ্রুত গতিতে চালাচ্ছিলেন

  • এটিকে তাঁর "শেষ ড্রাইভ" হিসাবে বর্ণনা করেছিলেন

  • আপাতত তিনি হাসপাতালে থাকলেও কিছুটা সুস্থ, ইউটিউবারের হাসিমুখ দেখে ভক্তরা খুশি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement