advertisement

Sukanta Majumdar on Yuva Sathi: ‘যুবসাথী ফ্লপ করবে, একটা পয়সাও দিতে পারবেন না...’! দাবি সুকান্ত মজুমদারের

Last Updated:

'যুবসাথী ফ্লপ করবে। কোষাগারে অর্থই নেই। বিজেপি এসে দেবে। আমরা বন্ধ করব না'। বললেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

যুবসাথী ফ্লপ করবে, দাবি সুকান্ত মজুমদারের
যুবসাথী ফ্লপ করবে, দাবি সুকান্ত মজুমদারের
কলকাতা: ‘‘যুবসাথী ফ্লপ করবে। একটা পয়সাও দিতে পারবে না ৷ বাজেট কোথায় ? কোষাগারে অর্থই নেই। কিন্তু বিজেপি এসে দেবে। আমরা বন্ধ করব না।’’ বললেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। যুবসাথী বিজেপির অনেক আগের পরিকল্পনা ৷ কিন্তু তৃণমূল সরকার এই স্কিমে ‘ফ্লপ’ করবে বলেই মত সুকান্তর ৷
এর পাশাপাশি বিজেপি ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে বাংলায় ভোটে জিততে চাইছে? সাংবাদিকের করা প্রশ্নের জবাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে নজিরবিহীন কটাক্ষ করলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। বালুরঘাটের বিজেপি সাংসদ-মন্ত্রী সাফ জানালেন মমতাই এমন কাজ করছেন। বিজেপি ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে বাংলায় ভোটে জিততে চাইছে? সাংবাদিকের করা প্রশ্নের জবাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে নজিরবিহীন কটাক্ষ করলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।
advertisement
advertisement
এদিকে রাজ্য জুড়েই যুবসাথী প্রকল্পে বিপুল সাড়া পড়েছে ৷ প্রায় প্রতিটি জেলাতেই যুবসাথীর শিবিরে আগ্রহীদের লম্বা লাইন পড়ছে৷ প্রথম দু’দিনেই যুবসাথী প্রকল্পে ১৩ লক্ষের বেশি আবেদন জমা পড়েছে ৷ যুবসাথী প্রকল্পে প্রতি মাসে ১৫০০ টাকা করে বেকার ভাতা দেবে রাজ্য সরকার ৷ আগামী এপ্রিল মাস থেকে এই সুবিধা পাওয়া যাবে ৷ আবেদনকারীদের ন্যূনতম যোগ্যতা হতে হবে মাধ্যমিক পাশ ৷ রাজ্য সরকার সূত্রে খবর, আবেদনপত্র জমা করার পর সত্যিই আবেদনকারী কর্মহীন অথবা বেকার কি না তা বেশ কয়েকটি উপায়ে খতিয়ে দেখা হবে ৷ যেমন আবেদনকারীর যদি কোনওভাবে প্রভিডেন্ট ফান্ড অথবা ইএসআই-এর সুবিধা যদি থাকে সংশ্লিষ্ট আবেদনকারী যুবসাথীর সুবিধা পাবেন না ৷
advertisement
রাজ্য সরকার ইতিমধ্যেই জানিয়েছে, সরকারি স্কলারশিপ পেলেও যুবসাথী প্রকল্পে মাসিক ১৫০০ টাকা করে পাওয়া যাবে ৷ কিন্তু অন্য কোনও সরকারি ভাতা পেলে যুবসাথীর টাকা পাওয়া যাবে না৷ যুবসাথীর বিজ্ঞপ্তি অনুযায়ী একজন আবেদনকারী পাঁচ বছরে সর্বাধিক ৯০ হাজার টাকা আর্থিক সহায়তা পাবেন৷ এই সময়ের মধ্যে তাঁর কোনও কর্মসংস্থান হলে তা সরকারকে জানাতে হবে বলেও যুবসাথীর ফর্মে উল্লেখ করা রয়েছে৷ তবে নবান্ন সূত্রে খবর, আপাতত যুবসাথীর আবেদন প্রক্রিয়া সুষ্ঠু ভাবে সম্পন্ন করার উপরেই জোর দেওয়া হচ্ছে ৷ আবেদনে অনুমোদন অথবা খারিজ হওয়ার ক্ষেত্রে কী কী শর্ত মানা হবে, তা এখনও আলোচনার মধ্যে রয়েছে ৷
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Sukanta Majumdar on Yuva Sathi: ‘যুবসাথী ফ্লপ করবে, একটা পয়সাও দিতে পারবেন না...’! দাবি সুকান্ত মজুমদারের
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement