advertisement

Local Train Timetable: ২১, ২৩, ২৪ ফেব্রুয়ারি ও ২৭ মার্চ বেশ কয়েকটি লোকাল ট্রেন বাতিল ! দেখে নিন তালিকা

Last Updated:

Local Train Cancelled List: শুধুমাত্র বাতিল নয়, কাজের দিনগুলিতে কয়েকটি ট্রেনের সময়ও হেরফের করে দেওয়া হয়েছে। ১৯ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ এবং এপ্রিল মাসের শেষ সপ্তাহের একাধিক দিনে ৷

বেশ কয়েকটি লোকাল ট্রেন বাতিল (File Photo)
বেশ কয়েকটি লোকাল ট্রেন বাতিল (File Photo)
আবীর ঘোষাল, কলকাতা: রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২১ ফেব্রুয়ারি, ২৩ ফেব্রুয়ারি, ২৪ ফেব্রুয়ারি এবং ২৭ মার্চ, ২০২৬ কয়েকটি লোকাল ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিদিন চারটি করে ট্রেন বাতিল থাকছে। কোন কোন ট্রেন বাতিল করা হয়েছে, সেই তালিকা দেখে নিন –
১) ৩৭৯২২ ​কাটোয়া-হাওড়া লোকাল
২) ৩৭৭৪৬ কাটোয়া-ব্যান্ডেল লোকাল
advertisement
৩) ৩৭৭৪৯ ব্যান্ডেল-কাটোয়া লোকাল
৪) ৩৭৯১৭ হাওড়া-কাটোয়া লোকাল
কোন কোন ​ট্রেনের সময়সূচিতে রদবদল করা হয়েছে?
advertisement
শুধুমাত্র বাতিল নয়, কাজের দিনগুলিতে কয়েকটি ট্রেনের সময়ও হেরফের করে দেওয়া হয়েছে। ১৯ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ এবং এপ্রিল মাসের শেষ সপ্তাহের একাধিক দিনে (১৯ ফেব্রুয়ারি, ২০ ফেব্রুয়ারি, ২৫ ফেব্রুয়ারি, ২৬ ফেব্রুয়ারি, ২৭ ফেব্রুয়ারি, ২৮ ফেব্রুয়ারি, ১ মার্চ, ২ মার্চ, ৩ মার্চ, ৪ মার্চ, ২৪ এপ্রিল, ২৫ এপ্রিল, ২৬ এপ্রিল, ২৭ এপ্রিল এবং ২৮ এপ্রিল।
advertisement
১) ৩৭৭৪৮ কাটোয়া-ব্যান্ডেল লোকাল: দুপুর ১টার পরিবর্তে দুপুর ১টা ৫০ মিনিটে কাটোয়া থেকে ছাড়বে। এছাড়াও যাত্রাপথে ট্রেনটি প্রায় ৭০ মিনিট নিয়ন্ত্রণ করা হবে।
২) ৩৭৯২৪ কাটোয়া-হাওড়া লোকাল: এই ট্রেনটি যাতায়াতের পথে ১৫ মিনিটের জন্য নিয়ন্ত্রিত হবে।
advertisement
আর কবে কবে ট্রেনের সময় পাল্টানো হয়েছে ?
এছাড়াও ২৯ এপ্রিল, ৩০ এপ্রিল, ১ মে, ২ মে এবং ৩ মে ব্যান্ডেল-কাটোয়া লোকালের সময় হেরফের করা হয়েছে। ৩৭৭৪১ ব্যান্ডেল-কাটোয়া লোকাল রাত ৩ টে ৫ মিনিটের পরিবর্তে ভোর ৪টে ৫ মিনিটে ব্যান্ডেল স্টেশন থেকে যাত্রা শুরু করবে।
প্রায় আড়াই মাস ধরে পর্যায়ক্রমে কাজ চলবে। মোট ২৪ দিন ট্র্যাফিক ও পাওয়ার ব্লক থাকবে। সেই পরিস্থিতিতে প্রাথমিকভাবে কয়েকটি লোকাল ট্রেন বাতিল করে দেওয়া হল হাওড়া ডিভিশনে। পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে যে, বাঁশবেড়িয়া এবং ত্রিবেণী স্টেশনের মাঝে একটি নতুন রোড ওভারব্রিজ নির্মাণের কাজ শুরু হতে চলেছে। এই কাজের জন্য ১৯ ফেব্রুয়ারি থেকে ৩ মে ২০২৬ পর্যায়ক্রমে ট্র্যাফিক এবং পাওয়ার ব্লক নেওয়া হবে। ওই সময়ের মধ্যে মোট ২৪ দিন ট্র্যাফিক এবং পাওয়ার ব্লক থাকবে। আর প্রতিদিন তিন ঘণ্টা থাকবে সেই ট্র্যাফিক এবং পাওয়ার ব্লক। তার জেরে ব্যান্ডেল-কাটোয়া এবং হাওড়া-কাটোয়া শাখায় ট্রেন চলাচলে প্রভাব পড়বে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Local Train Timetable: ২১, ২৩, ২৪ ফেব্রুয়ারি ও ২৭ মার্চ বেশ কয়েকটি লোকাল ট্রেন বাতিল ! দেখে নিন তালিকা
Next Article
advertisement
Farakka TMC MLA Manirul Islam: কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
  • আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন৷ শেষ পর্যন্ত নির্দল প্রার্থী হিসেবেই মনোনয়ন জমা দিলেন ফরাক্কার তৃণমূল বিধায়ক মণিরুল ইসলাম৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement