advertisement

মদ্যপান নিয়ে সামান্য স্বস্তি পাইলটদের, নিয়মে কী বদল আনা হল? দেখে নিন

Last Updated:

ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন (ডিজিসিএ)–এর নতুন নিয়মে জানানো হয়েছে ব্রেদালাইজারের রিডিং ০.০০১ থেকে ০.০০৯-এর মধ্যে এলেও একটা সুযোগ পাবেন পাইলট। সাসপেন্ড নয়, তবে তিনি ২৪ ঘণ্টা পরে ডিউটিতে ফিরতে পারবেন। তবে এই ক্ষেত্রেও সীমাবদ্ধতা থাকছে।

মদ্যপান নিয়ে সামান্য স্বস্তি পাইলটদের
মদ্যপান নিয়ে সামান্য স্বস্তি পাইলটদের
আবীর ঘোষাল, কলকাতা: নিয়ম ছিল প্রি–ফ্লাইট ব্রেদালাইজার (Breathalyzer) চেক করতে গিয়ে রিপোর্ট পজিটিভ এলেই তিন মাসের জন্য বসিয়ে দেওয়া হত পাইলটকে। ব্রেদালাইজার রিডিং ০.০০১ এলে সেটাকে পজিটিভ হিসেবে ধরা হতো। কেউ দ্বিতীয়বার ‘পজিটিভ’ এলে তাঁর লাইসেন্স তিন বছরের জন্য বাতিল করা হত। সেই নিয়মেরই এবার কিছুটা বদল আনা হল। ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন (ডিজিসিএ)–এর নতুন নিয়মে জানানো হয়েছে ব্রেদালাইজারের রিডিং ০.০০১ থেকে ০.০০৯-এর মধ্যে এলেও একটা সুযোগ পাবেন পাইলট। সাসপেন্ড নয়, তবে তিনি ২৪ ঘণ্টা পরে ডিউটিতে ফিরতে পারবেন। তবে এই ক্ষেত্রেও সীমাবদ্ধতা থাকছে। এই সুবিধা শুধুমাত্র ‘ফার্স্ট টাইম অফেন্ডার’ অর্থাৎ প্রথমবার ধরা পড়লেই পাওয়া যাবে। আগে এরকম ঘটনার ইতিহাস থাকলে তাঁকে তিন বছরের জন্য বসিয়ে দেওয়া হবে।
প্রসঙ্গত, পাইলটদের বিশ্রাম সংক্রান্ত নতুন ফ্লাইট ডিউটি টাইম লিমিটেশন (এফডিটিএল)–এর নিয়ম নিয়ে রীতিমত সমস্যায় রয়েছে দেশের এয়ারলাইন্সগুলি। পাইলটদের বেশি বিশ্রাম দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে এয়ারলাইন্সগুলিকে। নতুন পাইলট নিয়োগ করতে গিয়ে ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে তাদের। এবার প্রশ্ন উঠছে মদ্যপানের নিয়ম বদলে কি প্রমান করতে চাইল তারা। তবে কর্তৃপক্ষের মতে আগের নিয়মে এমন কোনও ঘটনা প্রমাণিত হলেই তিন মাস বসে যেতে হচ্ছিল পাইলটকে। এই মুহূর্তের পরিস্থিতি অনুযায়ী, একজন পাইলট তিন মাস বসে গেলে মারাত্মক সমস্যায় পড়বে এয়ারলাইন্সগুলি। তাই কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছে সংস্থা বলেই মনে করা হচ্ছে।
advertisement
advertisement
উল্লেখ্য, পাইলটদের বিশ্রাম সংক্রান্ত যে নতুন ফ্লাইট ডিউটি টাইম লিমিটেশন (এফডিটিএল)–এর নিয়ম চালু হয়েছে, তাতে সমস্যায় পড়েছে দেশের এয়ারলাইন্সগুলি। বেশি করে বিশ্রাম দিতে হচ্ছে পাইলটদের। সমস্ত শিডিউল মেনে ফ্লাইট চালাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে এয়ারলাইন্সগুলিকে। কোটি কোটি টাকা দিয়ে নতুন পাইলট নিয়োগ করতে ক্ষত তৈরি হচ্ছে তাদের। অতীতে সামান্য মদ্যপানেও চাকরি গিয়েছে একাধিক পাইলটের। এবার কিছুটা রেহাই মিলবে বলে ধারণা তাদের।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
মদ্যপান নিয়ে সামান্য স্বস্তি পাইলটদের, নিয়মে কী বদল আনা হল? দেখে নিন
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ শক্তি বাড়াচ্ছে ! শীতের আমেজ ক্রমশ কমবে
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ শক্তি বাড়াচ্ছে ! শীতের আমেজ ক্রমশ কমবে
  • দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ শক্তি বাড়াচ্ছে !

  • শীতের আমেজ ক্রমশ কমবে

  • উত্তরবঙ্গে উইকেন্ডে সামান্য তাপমাত্রা বাড়তে পারে তাপমাত্রা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement