advertisement

South 24 Parganas News: নৌসেনাকে ৩ যুদ্ধজাহাজ দিয়ে স্বনির্ভরতার পথে গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড

Last Updated:

South 24 Parganas News: নৌসেনাকে ৩ যুদ্ধজাহাজ দিয়ে স্বনির্ভরতার পথে গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড। ভারতীয় নৌবাহিনীর কাছে তিনটি অত্যাধুনিক যুদ্ধজাহাজ-দুনাগিরি, সংশোধক এবং অগ্রে হস্তান্তর করেছে তারা। এই তিনটি যুদ্ধজাহাজ সরবরাহের মাধ্যমে জিআরএসই ১১৮টি যুদ্ধজাহাজ নির্মাণের মাইলফলকে পৌঁছেছে। 

যুদ্ধজাহাজ
যুদ্ধজাহাজ
আলিপুর, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: নৌসেনাকে ৩ যুদ্ধজাহাজ দিয়ে স্বনির্ভরতার পথে গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড। ভারতীয় নৌবাহিনীর কাছে তিনটি অত্যাধুনিক যুদ্ধজাহাজ-দুনাগিরি, সংশোধক এবং অগ্রে হস্তান্তর করেছে তারা। এই তিনটি যুদ্ধজাহাজ সরবরাহের মাধ্যমে জিআরএসই ১১৮টি যুদ্ধজাহাজ নির্মাণের মাইলফলকে পৌঁছেছে।
এই যুদ্ধজাহাজগুলির মধ্যে ৮০টি ভারতীয় নৌবাহিনীকে সরবরাহ করা হয়েছে। ভারতীয় নৌবাহিনীর পক্ষে এই যুদ্ধজাহাজগুলিকে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন রিয়ার অ্যাডমিরাল গৌতম মারওয়াহা, কমোডর শিশির দীক্ষিত। জিআরএসই বর্তমানে একাধিক যুদ্ধজাহাজ নির্মাণ করছে। যার মধ্যে রয়েছে একটি প্রজেক্ট ১৭ এ অ্যাডভান্সড স্টেলথ ফ্রিগেট, চারটি এএসডব্লিউ-এসডব্লুসি এবং চারটি নেক্সট জেনারেশন অফশোর পেট্রল ভেসেল।
আরও পড়ুন-১৯৮৪-তে রাজনীতিতে যোগ, বিপুল ভোটে জিতেও পদত্যাগ করেছিলেন অমিতাভ, কোন কেলেঙ্কারিতে জড়িয়েছিলেন বিগ বি? জানুন সেই অজানা কাহিনি
এছাড়াও, শিপইয়ার্ডটি আরও ৩০টি জাহাজ নির্মাণ করছে। জানা গিয়েছে, এই জাহাজগুলির মধ্যে ১৩ টির ইতিমধ্যেই রপ্তানির জন্য প্রস্তুত। জিআরএসই-তে পাঁচটি নেক্সট জেনারেশন করভেট নির্মাণের জন্যও একটি চুক্তি চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে।
advertisement
advertisement
আরও পড়ুন-মাত্র ১৫ বছরে পর্ন সাইটে জাহ্নবী ! বন্ধুদের ফোনে নিজেকে দেখেই শিউরে ওঠেন শ্রীদেবী কন্যা, তারপরই…
এই জাহাজ নির্মাণের মাধ্যমে স্বনির্ভরতার পথে আরও একধাপ এগিয়ে গেল গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড। ফলে দেশেই আরও বেশি পরিমাণে যুদ্ধজাহাজ নির্মাণ হবে। দেশ আরও শক্তিশালী হবে। ২০৩৫ সালের মধ্যে ভারতীয় নৌসেনার হাতে ২০০ এর বেশি যুদ্ধজাহাজ ও সাবমেরিন তুলে দেওয়ার জন্য রণতরী নির্মাণের কাজ চলছে দ্রুতগতিতে।
advertisement
নৌসেনা জানিয়েছে আইএনএস দুনাগিরি নীলগিরি গোত্রের পঞ্চম ফ্রিগেট। প্রকল্প ১৭ আলফা ফ্রিগেট এর আর আওতায় ৮০ মাসের কম সময়ে নির্মাণ করা হয়েছে। ১৪৯ মিটার দৈর্ঘ্যের এবং ৬৬৭০ টন ওজনের ওই যুদ্ধজাহাজের অস্ত্রসম্ভারের মধ্যে রয়েছে ভারত-রুশ যৌথ উদ্যোগে নির্মিত ব্রহ্মস ক্ষেপনাস্ত্র।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: নৌসেনাকে ৩ যুদ্ধজাহাজ দিয়ে স্বনির্ভরতার পথে গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement