advertisement

Irish Tourist in Shantipur: শান্তিপুর চষে বেড়ালেন আইরিশ যুবক, তাঁতপাড়া ঘুরে আপ্লুত! কীসের টানে বাংলা ভ্রমণ, জানলে গর্বে বুক ভরবে

Last Updated:

Irish Tourist in Shantipur: বিশ্বখ্যাত শান্তিপুর শাড়ি তৈরি দেখতে সাতসমুদ্র তেরো নদী পেরিয়ে বাংলায় হাজির এক আইরিশ যুবক। তাঁতিদের কাজ আর আতিথেয়তায় তিনি এতটাই অভিভূত যে, বাংলার মাটির টানে বারবার ফিরে আসার অঙ্গীকার করলেন।

+
শান্তিপুরের

শান্তিপুরের শাড়ি ও সুতোর ছবি তুলছেন বিদেশি চিত্রগ্রাহক

শান্তিপুর, নদিয়া, মৈনাক দেবনাথ: নদিয়ার ঐতিহ্যবাহী শান্তিপুরে এসে পৌঁছলেন আইরিশ ট্রাভেল ব্লগার ও তথ্যচিত্র পরিচালক স্টিভেন জয়েস। আয়ারল্যান্ডের নাগরিক হলেও বর্তমানে তিনি অস্ট্রেলিয়ার বাসিন্দা। চলতি মাসের ৩ তারিখ অস্ট্রেলিয়া থেকে কলকাতায় পৌঁছে সেখান থেকে কলকাতার চিত্রগ্রাহক অর্কদীপ রায়ের সঙ্গে যোগাযোগ করে বিশেষ তথ্যচিত্র সংগ্রহের উদ্দেশে ছুটে আসেন নদিয়ার শান্তিপুরে।
স্টিভেন জয়েস মূলত স্ট্রিট ফটোগ্রাফি ও ট্রাভেল ডকুমেন্ট্রির জন্য পরিচিত। তিনি বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘুরে স্থানীয় সংস্কৃতি, ঐতিহ্য ও মানুষের জীবনযাত্রা ক্যামেরাবন্দি করেন এবং সেগুলি নিজের ইনস্টাগ্রাম পেজে প্রকাশ করেন। শান্তিপুরে এসে তিনি বিশেষভাবে মুগ্ধ হন এখানকার প্রাচীন তাঁতশিল্প, সুতো প্রস্তুত প্রক্রিয়া এবং বিখ্যাত শান্তিপুরী শাড়ির ঐতিহ্যে।
advertisement
advertisement
শহরের বিভিন্ন তাঁতপাড়া ঘুরে সারাদিন ধরে সুতো কাটা, তাঁতে বুনন ও কাপড় তৈরির বিভিন্ন ধাপ তিনি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। স্থানীয় কারিগরদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করেন তাদের অভিজ্ঞতা ও এই শিল্পের বর্তমান পরিস্থিতি। তাঁর বক্তব্য, শান্তিপুরের শাড়ি শিল্প শুধু ভারতের নয়, বিশ্বমানের ঐতিহ্য বহন করে, যা আরও বৃহত্তর আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরা প্রয়োজন।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
শুধু তাঁতশিল্প নয়, শান্তিপুরের বিভিন্ন মন্দির ও মসজিদের স্থাপত্যও তাঁকে আকৃষ্ট করেছে। প্রতিটি দর্শনীয় স্থানের সূক্ষ্ম কারুকাজ ও প্রাচীন স্থাপত্যশৈলী সম্পর্কে তিনি বিশেষ আগ্রহ প্রকাশ করেন। তাঁর মতে, শান্তিপুর একটি জীবন্ত ঐতিহ্যের শহর, যেখানে ধর্মীয় সম্প্রীতি ও সাংস্কৃতিক বৈচিত্র্য একসঙ্গে বিকশিত হয়েছে। শান্তিপুর সফরের পর তিনি জাপান, অস্ট্রেলিয়া-সহ বিশ্বের বিভিন্ন দেশে ঘুরে সেই সব অঞ্চলের শিল্প ও সংস্কৃতি নিয়ে তথ্যচিত্র নির্মাণ করবেন বলে জানান। তাঁর এই উদ্যোগে শান্তিপুরের ঐতিহ্য বিশ্বদরবারে আরও বেশি পরিচিত হবে বলেই আশা স্থানীয়দের।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Irish Tourist in Shantipur: শান্তিপুর চষে বেড়ালেন আইরিশ যুবক, তাঁতপাড়া ঘুরে আপ্লুত! কীসের টানে বাংলা ভ্রমণ, জানলে গর্বে বুক ভরবে
Next Article
advertisement
Crocodile Video: বিশাল কুমির গিলে খাচ্ছে আস্ত মুরগিকে! উথাল পাথাল পাথরপ্রতিমার জগদ্দল নদী, ভিডিও ভাইরাল
বিশাল কুমির গিলে খাচ্ছে আস্ত মুরগিকে! উথাল পাথাল পাথরপ্রতিমার জগদ্দল নদী, ভিডিও ভাইরাল
  • একটি মুরগিকে আচমকা টেনে নিয়ে জলে ডুবিয়ে দেয় কুমিরটি

  • এই ঘটনার পর থেকে মাছ ধরতে যেতে ভয় পাচ্ছেন স্থানীয় মৎস্যজীবীরা

  • প্রশাসনকে জানানোর পর জালসহ কর্মীরা এলাকায় টহল শুরু করেছে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement