advertisement

Purulia Health Workers: শীত, গ্রীষ্ম, বর্ষা স্বাস্থ্যকর্মী দিদিরাই ভরসা! পাহাড়-জঙ্গল ডিঙিয়ে পরিষেবা, অক্লান্ত পরিশ্রম, স্যালুট জানাচ্ছে পুরুলিয়াবাসী

Last Updated:

Purulia Health Workers: প্রকৃতির রুক্ষতা আর যাতায়াতের হাজারও বাধা পেরিয়ে পুরুলিয়ার প্রত্যন্ত গ্রামগুলিতে স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করছেন একদল অকুতোভয় নারী। সেই স্বাস্থ্যকর্মী দিদিদের নিষ্ঠাকেই কুর্নিশ জানাচ্ছে পাহাড়-জঙ্গল ঘেরা এলাকাবাসীরা।

+
দুর্গম

দুর্গম পথ পেরিয়ে স্বাস্থ্যকর্মী দিদিদের পরিষেবা

বাঘমুন্ডি, পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: পাহাড়-জঙ্গলে ঘেরা বাঘমুন্ডি ব্লকের জিলিং সেরেং গ্রাম। প্রায় ৪০০ মানুষের বসবাস এই গ্রামে। তবে এই গ্রামে নেই কোনও স্বাস্থ্য কেন্দ্র। ‌স্বাস্থ্য পরিষেবার জন্য গ্রামবাসীদের যেতে হয় বাঘমুন্ডির কড়েং সু-স্বাস্থ্য কেন্দ্রে আবার কখনও যেতে হয় পাথরডিহি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। পাহাড়-জঙ্গলে ঘেরা এই জিলিং সেরেং গ্ৰাম যোগাযোগ ব্যবস্থার দিক থেকে  অনেকটাই পিছিয়ে। এই দুর্গম পাহাড়ি এলাকায় মানবিকতার অনন্য নজির গড়ে তুলেছেন বাঘমুন্ডি এলাকার স্বাস্থ্যকর্মী দিদিরা।
শীত, গ্রীষ্ম, বর্ষা সমস্ত কিছুকে উপেক্ষা করে ‌ প্রত্যন্ত পাহাড়ি এই গ্রামে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিচ্ছেন তারা। এই গ্রামের মানুষেরা যাতে ন্যূনতম স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত না হন, সেই কারণে এই স্বাস্থ কর্মী দিদিরা পাঁচ কিলোমিটার দুর্গম পথ পার করে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিচ্ছেন গ্রামবাসীদের কাছে। বিকল্প পাকা রাস্তা থাকলেও সেটি প্রায় ১৫ কিলোমিটার ঘুরপথ। তাই এই শর্টকাট রাস্তাটি তারা বেছে নেন গর্ভবতী মায়েদের স্বাস্থ্য পরীক্ষা, শিশুদের টিকাকরণ ও স্বাস্থ্য সচেতনতার কাজ  করার জন্য।
advertisement
advertisement
এ বিষয়ে দুই স্বাস্থ্য কর্মী দিদি সীমা মল্লিক ও মনিদীপা ব্যানার্জি বলেন, বিগত দেড় বছর থেকে তারা এই কাজ করে আসছেন। পাহাড়-জঙ্গলের দুর্গম পথ পেরিয়ে তারা মানুষের সেবা করছেন। এটা তাদের কাছে খুবই ভাল লাগার। কিন্তু এই দুর্গম পথ পাড়ি দিতে তাদের নানা সমস্যার সম্মুখীন হতে হয়। তাই বিকল্প রাস্তা যাতে তৈরি করা হয় সেই আবেদন জানান তারা।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এ বিষয়ে গ্রামের এক বাসিন্দা মায়েনো মুর্মু বলেন, স্বাস্থ্যকর্মী দিদিরা এত সমস্যার মধ্যে দিয়েও যেভাবে তাদের স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিচ্ছে তাতে তাদের খুবই ভাল লাগে। এতে তাদের অনেকটাই উপকার হচ্ছে। এই পাহাড়ি এলাকায় যদি বিকল্প রাস্তা তৈরি করা হয় তাহলে তাদের যেমন সুবিধা হবে তেমনই উপকৃত হবেন স্বাস্থ্যকর্মী দিদিরা। দুর্গম পাহাড়-জঙ্গলের এই পথ পেরিয়ে প্রতিনিয়ত মানুষের সেবায় নিয়োজিত হয়েছেন বাঘমুন্ডি এলাকার স্বাস্থ্য কর্মী দিদিরা। তাদের এই কর্মকাণ্ড বহু মানুষের অনুপ্রেরণা।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Purulia Health Workers: শীত, গ্রীষ্ম, বর্ষা স্বাস্থ্যকর্মী দিদিরাই ভরসা! পাহাড়-জঙ্গল ডিঙিয়ে পরিষেবা, অক্লান্ত পরিশ্রম, স্যালুট জানাচ্ছে পুরুলিয়াবাসী
Next Article
advertisement
Air India Raises Surcharges: ইরান যুদ্ধের আঁচ এবার বিমানভাড়ায় ! জ্বালানির সারচার্জ বাড়ছে, ভাড়া বৃদ্ধির ঘোষণা এয়ার ইন্ডিয়ার
ইরান যুদ্ধের আঁচ এবার বিমানভাড়ায়! জ্বালানির সারচার্জ বাড়ছে, ভাড়া বৃদ্ধি এয়ার ইন্ডিয়ার
  • ইরান যুদ্ধের আঁচ এবার বিমানভাড়ায় !

  • জ্বালানির সারচার্জ বাড়ছে

  • ভাড়া বৃদ্ধির ঘোষণা করে দিল এয়ার ইন্ডিয়া

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement