advertisement

Fossils Concert in Siliguri: ৮ বছর পর শিলিগুড়িতে ফসিলস! ‘ফসিলস ৭’-এর সাফল্যের পর এবার উত্তরবঙ্গে রূপম ঝড়! জানুন টিকিট বুকিং, মূল্য সবের খুঁটিনাটি

Last Updated:
Fossils Concert in Siliguri: শিলিগুড়ির দর্শকদের জন্য দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান হতে চলেছে। রূপম ইসলাম এবং তাঁর ব্যান্ড ‘ফসিলস’ আসছে উত্তরবঙ্গ মাতাতে। কনসার্টের টিকিট কোথায় পাওয়া যাবে এবং দাম কত হতে পারে, জানুন সব খুঁটিনাটি
1/5
‘ফসিলস ৭’-এর সাফল্যে বাংলা রক দুনিয়ায় যে নতুন উন্মাদনা তৈরি হয়েছে, তার রেশ কাটতে না কাটতেই বড় সুখবর শিলিগুড়ির সংগীতপ্রেমীদের জন্য। দীর্ঘ আট বছর পর আবারও শহরে আসছে রূপম ইসলামের জনপ্রিয় ব্যান্ড ফসিলস। স্বাভাবিকভাবেই এই ঘোষণা সামনে আসতেই উত্তরের শহরে শুরু হয়েছে জোর চর্চা। (ছবি ও তথ্য: ঋত্বিক ভট্টাচার্য)

2/5
আয়োজকদের তরফে জানানো হয়েছে, আগামী ২৮ ফেব্রুয়ারি শিলিগুড়ির Utsav Resort-এ সন্ধ্যা সাড়ে সাতটা থেকে শুরু হবে ‘McDowell’s Soda Yaari Jam’-এর জমজমাট এই বহুল প্রতীক্ষিত লাইভ কনসার্ট। ‘ফসিলস ৭’-এর সাফল্যের পর ব্যান্ডের লাইভ শো ঘিরে দর্শকদের আগ্রহ যে কয়েকগুণ বেড়েছে, তা বলাই বাহুল্য। নতুন গান ও পুরনো জনপ্রিয় ট্র্যাক—সব মিলিয়ে এক উচ্চ-ভোল্টেজ সন্ধ্যার প্রত্যাশায় বুক বাঁধছেন ভক্তরা।

3/5
টিকিটের মূল্যও ঘোষণা করা হয়েছে। ফ্যানজোন – ইয়ুথ পাস ৮০০ টাকা, ফ্যানজোন (সিঙ্গল) ১০০০ টাকা, ফ্যানজোন – কাপল পাস ১৭০০ টাকা এবং ফ্যানজোন – গ্রুপ অফ ৪ প্যাক্স ৩২০০ টাকা। বিভিন্ন শ্রেণির দর্শকের কথা মাথায় রেখেই রাখা হয়েছে একাধিক বিকল্প।

4/5
টিকিট পাওয়া যাবে অনলাইন প্ল্যাটফর্ম BookMyShow-এ। ইতিমধ্যেই অনলাইনে বুকিং চালু হয়েছে। পাশাপাশি খুব শীঘ্রই অফলাইনে টিকিট বিক্রির ব্যবস্থাও করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ, যাতে শহর ও আশপাশের এলাকার মানুষ সহজেই টিকিট সংগ্রহ করতে পারেন।

5/5
আট বছর পর ফসিলসের প্রত্যাবর্তন, তার সঙ্গে ‘ফসিলস ৭’-এর সাফল্যের আবহ—সব মিলিয়ে শিলিগুড়ি প্রস্তুত এক স্মরণীয় রক-সন্ধ্যার জন্য। সংগীতপ্রেমীদের আশা, এই কনসার্ট শুধু একটি অনুষ্ঠান নয়, বরং শহরের সাংস্কৃতিক ক্যালেন্ডারে হয়ে উঠবে এক বিশেষ মুহূর্ত। (ছবি ও তথ্য: ঋত্বিক ভট্টাচার্য)