‘স্টপ স্টপ স্টপ’ ! ট্রাকের সঙ্গে সংঘর্ষ এড়ানোর শেষ চেষ্টায় প্রাণপণ বার্তা এটিসি-র... কিন্তু শেষরক্ষা হল না
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
বিমান ও ট্রাকের মধ্যে এই সংঘর্ষের বেশ কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেগুলোতে দেখা যাচ্ছে, বিমানবন্দরে উদ্ধার ও যাত্রী সরিয়ে নেওয়ার কাজ চলছে। একটি ভিডিও ক্লিপে দেখা যায়, যাত্রীরা বিমান থেকে নেমে আসার সময় বিমানটির সামনের অংশ (নোজ) কয়েক ডিগ্রি উপরের দিকে উঠে গিয়েছে।
নিউইয়র্ক: নিউইয়র্কের লা গার্ডিয়া বিমানবন্দরে এয়ার কানাডা এক্সপ্রেসের বিমান দুর্ঘটনার বেশ কিছু ভিডিওর পাশাপাশি এটিসি-র দেওয়া শেষ বার্তাও এখন ভাইরাল ৷ ‘স্টপ স্টপ স্টপ…’! লা গার্ডিয়া বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলের কর্মীর আর্তনাদ। তিনি স্পষ্ট দেখতে পাচ্ছেন রানওয়ে ধরে ছুটে আসছে ‘এয়ার কানাডা এক্সপ্রেসের’ বিমান। আর সেই রানওয়েতেই দমকলের ট্রাক। ওই ট্রাকের চালককে থামানো জন্য প্রাণপণ চেষ্টা করেও কোনও লাভ হয়নি ৷ শেষ পর্যন্ত ওই ফায়ার ট্রাকটিতে গিয়ে সরাসরি ধাক্কা মারে বিমানটি ৷ মর্মান্তিক পরিণতি হল দুই পাইলটের । প্রাণ হারালেন দু’জনেই ৷ আহত হয়েছেন ৪১ জন ।
বিমানবন্দর সূত্রে খবর, দুর্ঘটনার মারাত্মক অভিঘাত পড়ে ওই বিমানের চালকদের উপর । সংঘর্ষের পর ঘটনাস্থলেই প্রাণ হারান বিমানের দুই পাইলট । বিমানে তখন ৩৯ জন যাত্রী ছিলেন । তাঁদের উদ্ধার করে দ্রুত কাছাকাছি একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় । ফায়ার ব্রিগেডের ওই গাড়িতে থাকা দু’জনকে উদ্ধার করেও হাসপাতালে নিয়ে যাওয়া হয় । তাঁরা কী অবস্থায় আছেন, চোট কতটা গুরুতর, কেউ আশঙ্কাজনক কি না, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে ।
advertisement
advertisement

advertisement
🚨#UPDATE: Listen as you can hear panic as air traffic controllers try to divert everyone away from LaGuardia after a jet had collided with a fire truck numerous injuries and now Fatalities are being reported pic.twitter.com/sU7OjwB2ol
— R A W S A L E R T S (@rawsalerts) March 23, 2026
advertisement
লা গার্ডিয়া বিমানবন্দরের দুর্ঘটনার পর একাধিক প্রশ্ন এখন উঠতে শুরু করেছে। বিমানবন্দর কর্তৃপক্ষ বা এটিএস-এর কারও নজরে কেন প্রথমেই পড়ল না, রানওয়েতে দাঁড়িয়ে থাকা ট্রাকটি? ওই রানওয়েতে ট্রাক থাকার পরেও সেখানে ওই বিমান নামল কী ভাবে? ট্রাকটিকে কেন আগেভাগেই সরানো হল না রানওয়ে থেকে? এই সব প্রশ্ন নিয়েই এখন ধোঁয়াশা থাকছে ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 24, 2026 11:11 AM IST









