advertisement

Nadia News: জেলার স্বাস্থ্য ব্যবস্তায় যুগান্তকারী সূচনা! একসঙ্গে ৮টি সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন কৃষ্ণনগরে, মিলবে আউটডোর ক্লিনিক থেকে কাউন্সিলিং পরিষেবা

Last Updated:
Nadia News: এবার জেলাতেও চিকিৎসা হবে আরও সহজ ও দ্রুত। প্রায় এক কোটি পাঁচ লক্ষ টাকা ব্যয়ে আটটি সুস্বাস্থ্য কেন্দ্র উদ্বোধন হল নদিয়ার কৃষ্ণনগরে। সকাল সাড়ে দশটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত মিলবে চিকিৎসা।
1/6
এবার চিকিৎসা হবে আরও সহজ ও দ্রুত। প্রায় এক কোটি পাঁচ লক্ষ টাকা ব্যয়ে আটটি সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন নদিয়া জেলার বিভিন্ন জায়গায়। রেকর্ডভাবে একই দিনে আটটি সুস্বাস্থ্য কেন্দ্র উদ্বোধন নদিয়ার কৃষ্ণনগরে। (ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ)

2/6
প্রায় এক কোটি পাঁচ লক্ষ টাকা ব্যয় করা হবে এই প্রকল্পগুলিতে, এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত। নদিয়ার কৃষ্ণনগরের ২৫ নম্বর ওয়ার্ডে আনুষ্ঠানিকভাবে সুস্বাস্থ্য কেন্দ্র ও পথশ্রী প্রকল্পের উদ্বোধন করেন নদিয়ার কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র।

3/6
কৃষ্ণনগরের মোট আটটি ওয়ার্ডে এই সুস্বাস্থ্য কেন্দ্রগুলি উদ্বোধন হয়েছে। যার মধ্যে রয়েছে - ২৫ নম্বর ওয়ার্ড, ২ নম্বর ওয়ার্ড, ৮ নম্বর ওয়ার্ড, ১০ নম্বর ওয়ার্ড, ১১ নম্বর ওয়ার্ড, ৭ নম্বর ওয়ার্ড, ১৬ এবং ১৭ নম্বর ওয়ার্ড।

4/6
এ প্রসঙ্গে সাংসদ মহুয়া মৈত্র বলেন, প্রাথমিক পর্যায়ে আটটি সুস্বাস্থ্য কেন্দ্র এবং চারটি পথশ্রী প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। আগামীতে এই দুই প্রকল্পের আওতায় আরও উন্নয়নমূলক কাজ হওয়ার সম্ভাবনা রয়েছে।

5/6
এই সুস্বাস্থ্য কেন্দ্রগুলি সকাল সাড়ে দশটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত খোলা থাকবে। আউটডোর ক্লিনিক থেকে শুরু করে কাউন্সিলিং এবং একাধিক চিকিৎসার পরিষেবা পাবেন সাধারণ মানুষ।

6/6
অন্যদিকে একইদিনে আটটি সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন হওয়ায় সাধারণ মানুষের অনেকটাই সুবিধা হয়েছে বলে জানাচ্ছেন তারা। কলকাতা শহরতলীর মতো জেলার সদর শহর গুলিতেও সাধারণ মানুষ পাবেন উন্নতমানের স্বাস্থ্য পরিষেবা। (ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ)