Rahul Banerjee Death: শরীরে অতিরিক্ত নোনা জল ও বালি ঢুকে যাওয়ার কারণেই মৃত্যু রাহুলের! উদ্ধার হওয়া শ্যুটিংয়ের ফুটেজে কী রয়েছে?
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
সূত্র মারফত খবর, ভিডিও ফুটেজ উদ্ধারের পরে জানা যাচ্ছে, জলে অনেকটা এগিয়ে যাওয়ার পরে প্রথমে পড়ে যান শ্বেতা। তখন তাঁকে বাঁচানোর চেষ্টা করেন রাহুল। কিন্তু বড় ঢেউ আসায় নাকি পড়ে যান অভিনেতা।
তালসারিতে সিরিয়ালের শ্যুটিংয়ে গিয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। সোমবার তমলুকের তাম্রলিপ্ত হাসপাতালে রাহুলের দেহের ময়নাতদন্ত হয়। তারপরই সামনে আসে প্রাথমিক রিপোর্ট। হাসপাতাল সূত্রে খবর, শরীরে অতিরিক্ত নোনা জল ও বালি ঢুকে যাওয়ার কারণে অভিনেতা মারা যান। ফুসফুস থেকে প্রচুর বালি পাওয়া গিয়েছে। সঙ্গে নোনা জলও। ফুসফুসের আকার দ্বিগুণ হয়ে গিয়েছিল। রিপোর্টে আরও উল্লেখ রয়েছে যে খাদ্যনালী ও পাকস্থলীতেও বালি ও নোনা জল মিলেছে। সেটার পরিমাণটাও ছিল অনেক ৷
advertisement
advertisement
advertisement
সূত্র মারফত খবর, ভিডিও ফুটেজ উদ্ধারের পরে জানা যাচ্ছে, জলে অনেকটা এগিয়ে যাওয়ার পরে প্রথমে পড়ে যান শ্বেতা। তখন তাঁকে বাঁচানোর চেষ্টা করেন রাহুল। বড় ঢেউ আসায় নাকি পড়ে যান অভিনেতা। তখন কলাকুশলীদের একজন শ্বেতাকে ধরতে এগিয়ে যান। শ্বেতাকে তখনই উদ্ধার করতে পারলেও রাহুল তলিয়ে যান। তবে পুলিশ তদন্তের পরই এই তথ্য নিয়ে নিশ্চিত হতে পারবে ৷
advertisement
advertisement







