North 24 Parganas News: দেওয়াল নয়, মাথায় ফুটে উঠছে কাস্তে হাতুড়ি! দলকে ভালবেসে মাথার চুলেই দলের প্রতীক, বিরল ছবি
- Reported by:Rudra Narayan Roy
- Published by:Rachana Majumder
Last Updated:
এলাকায় ইতিমধ্যেই গোপালবাবুর এই অভিনব উদ্যোগ নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। অনেকেই তার হেয়ারস্টাইল দেখে মুগ্ধ, আবার অনেকে এটিকে বাম রাজনৈতিক দলের প্রচারের অঙ্গ হিসেবেও দেখছেন।
উত্তর ২৪ পরগনা: দেওয়াল নয়, এবার মাথার চুলেই ফুটছে দলের প্রতীক। আর তাতেই ভাইরাল এই সবজি বিক্রেতা। উত্তর ২৪ পরগনার গোবডাঙার মেদিয়া এলাকায় নির্বাচনের প্রাক্কালে দেখা গেল বাম সমর্থকের এমনই অভিনব প্রচারের ছবি। নিজের পছন্দের রাজনৈতিক দলের সমর্থনে মাথার চুল কেটে দলের প্রতীক ফুটিয়ে তুলে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে উঠেছেন এক ব্যক্তি। জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম গোপাল মালাকার, যদিও এলাকায় তিনি ‘ভুবন’ নামেই পরিচিত। পেশায় সবজি বিক্রেতা গোপালবাবু দীর্ঘদিন ধরেই বামপন্থী রাজনীতির সমর্থক। প্রিয় দলের হয়ে অভিনবভাবে প্রচার চালাতেই তিনি এই ব্যতিক্রমী হেয়ারস্টাইল বেছে নিয়েছেন।
গোপালবাবুর কথায়, তাঁর দল সবসময় শ্রমিকদের কথা ভেবেছে, তাঁদের জন্য কাজ করেছে। তাই এবারও চাই মানুষ তার দলকে সুযোগ দিক। সেই লক্ষ্যেই তিনি সেলুনে গিয়ে মাথার চুলে দলের প্রতীক আঁকিয়ে নিয়েছেন এবং প্রতিদিনের কাজের ফাঁকেই এলাকায় ঘুরে প্রচার চালাচ্ছেন। শুধু তাই নয়, নিজের এই নজরকাড়া হেয়ারস্টাইলের পাশাপাশি দেওয়াল লিখন এবং মানুষকে সরাসরি অনুরোধ করার মাধ্যমেও ভোট প্রচারে অংশ নিচ্ছেন তিনি। তার দাবি, শান্তিপূর্ণভাবে নির্বাচন হলে এবছর আমাদের দল শূন্য থেকে সংখ্যায় ফিরবে, অন্তত এক-দুটি আসন জিততে পারে। পাশাপাশি বামেদের ভোটও অনেকটাই বাড়বে।
advertisement
স্থানীয়দের মতে, গোপাল মালাকারের এই ব্যতিক্রমী প্রচার বামেদের জন্য বাড়তি মনোযোগ কেড়ে আনছে। নির্বাচনের আগে এভাবেই এক সাধারণ সমর্থকের অভিনব উদ্যোগ এখন গোবডাঙা জুড়ে আলোচনার কেন্দ্রে। তবে দেখার ভোট বাক্সে ভুবনের ভালোবাসার দল কতটা জনসমর্থন আদায় করতে পারে।
advertisement
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Mar 30, 2026 4:00 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
North 24 Parganas News: দেওয়াল নয়, মাথায় ফুটে উঠছে কাস্তে হাতুড়ি! দলকে ভালবেসে মাথার চুলেই দলের প্রতীক, বিরল ছবি









