advertisement

Agriculture News: আম-লিচুর ভারে ঝুলে পড়বে গাছ, 'এই' ছোট্ট নিয়ম মানলেই বছরভর ফল পাবেন

Last Updated:

Agriculture News: বিশেষজ্ঞরা জানান, মুকুল আসার সঙ্গে সঙ্গেই স্প্রে মেশিনের মাধ্যমে গাছে নিয়মিত জল ছিটানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি মুকুল আসার আগেই গাছের গোড়ায় পরিমিত জৈব সার প্রয়োগ করতে হবে।

+
আম

আম পাড়া হচ্ছে গাছ থেকে

কৃষ্ণগঞ্জ, নদিয়া, মৈনাক দেবনাথ: নদিয়া জেলার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী মাটিয়ারি বানপুর হালসানা পাড়ায় একদিনের বিশেষ আম ও লিচু চাষ বিষয়ক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করল নদিয়া কৃষি বিজ্ঞান কেন্দ্র। বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়-এর উদ্যোগে অনুষ্ঠিত এই কর্মসূচিতে প্রায় ৫০ থেকে ৬০ জন স্থানীয় কৃষক অংশগ্রহণ করেন। শিবিরে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা মালবিকা দেবনাথ, যিনি বৈজ্ঞানিক পদ্ধতিতে ফল চাষের নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
প্রশিক্ষণ শিবিরে আম ও লিচু চাষের আধুনিক কৌশল, সঠিক পরিচর্যা, জৈব সারের প্রয়োগ এবং কীটনাশক ব্যবহারের সুনির্দিষ্ট পদ্ধতি সম্পর্কে কৃষকদের হাতে-কলমে ধারণা দেওয়া হয়। সাধারণত ছোট ফসলের ক্ষেত্রে কৃষকেরা যত্নবান হলেও বড় ফলজ গাছ যেমন-আম, লিচু, কাঁঠাল ইত্যাদির ক্ষেত্রে সঠিক পরিচর্যার অভাব দেখা যায়। বিশেষ করে তীব্র গরমে আম ও লিচু গাছের মুকুল শুকিয়ে যাওয়ার সমস্যা প্রায়শই দেখা দেয়। বিশেষজ্ঞরা জানান, মুকুল আসার সঙ্গে সঙ্গেই স্প্রে মেশিনের মাধ্যমে গাছে নিয়মিত জল ছিটানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি মুকুল আসার আগেই গাছের গোড়ায় পরিমিত জৈব সার প্রয়োগ করতে হবে।
advertisement
আরও পড়ুন-আর মাত্র কয়েকঘণ্টা…! বছরের প্রথম সূর্যগ্রহণে বিরাট ‘তুলকালাম’, ভাগ্যের চাকা ঘুরবে ২ রাশির, চরম দুর্ভোগ কাদের?
এছাড়াও ফল ও মুকুলে পোকা আক্রমণ রোধে বিজ্ঞানসম্মত কীটনাশক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়। সঠিক মাত্রায় সার, জল ও কীটনাশক প্রয়োগ করলে ফলন উল্লেখযোগ্যভাবে বাড়ানো সম্ভব বলে জানান বিশেষজ্ঞরা। এই প্রশিক্ষণের মূল লক্ষ্য ছিল কৃষকদের লাভবান করা এবং আধুনিক কৃষি প্রযুক্তির মাধ্যমে উৎপাদন বৃদ্ধি নিশ্চিত করা।
advertisement
advertisement
আরও পড়ুন-ফাল্গুন অমাবস্যায় বছরের প্রথম সূর্যগ্রহণ…! দেখা যাবে ‘আগুনের বলয়’, ভুলেও করবেন না ‘এই’ কাজ, জীবন ছারখার
এপিসি কৃষ্ণগঞ্জ বিদ্যুৎ বিশ্বাসের নেতৃত্বে নদিয়া কৃষিবিজ্ঞান কেন্দ্র এই শিবিরের আয়োজন করে। সীমান্তবর্তী এলাকার আম ও লিচু চাষিরা এমন উদ্যোগে অত্যন্ত সন্তোষ প্রকাশ করেছেন। তাঁদের মতে, এই ধরনের বৈজ্ঞানিক প্রশিক্ষণ নিয়মিত হলে ফলন যেমন বাড়বে, তেমনি আর্থিকভাবে আরও স্বনির্ভর হয়ে উঠবেন তাঁরা।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Agriculture News: আম-লিচুর ভারে ঝুলে পড়বে গাছ, 'এই' ছোট্ট নিয়ম মানলেই বছরভর ফল পাবেন
Next Article
advertisement
Haryana Bank Employee Murder Update: ডাকাতির গল্প ফেঁদেও লাভ হল না! গুরুগ্রামের ব্যাঙ্ক কর্মী খুনে গ্রেফতার চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট স্বামী
ডাকাতির গল্প ফেঁদেও লাভ হল না! গুরুগ্রামের ব্যাঙ্ক কর্মী খুনে পুলিশের জালে স্বামী
  • হরিয়ানায় তরুণী ব্যাঙ্ক কর্মী খুনের ঘটনায় নয়া মোড়৷

  • স্ত্রীকে খুনের অভিযোগে গ্রেফতার চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট স্বামী৷

  • স্ত্রীকে খুন করে ডাকাতির গল্প ফেঁদেছিল অভিযুক্ত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement