advertisement

Nadia News: পায়ে গুরুতর ক্ষত, অসুস্থ বলে রাস্তায় ছুড়ে ফেলে দিল বিদেশী কুকুরছানাকে, তারপরই ঘটল...

Last Updated:

Nadia News: স্থানীয়দের অনুমান, এটি নিছক হারিয়ে যাওয়ার ঘটনা নয়। কারণ আশেপাশে কোথাও থেকে কেউ খোঁজ করতে আসেননি। তাঁদের ধারণা, চিকিৎসার ব্যয় এড়াতেই কেউ ইচ্ছাকৃতভাবে অসুস্থ কুকুরছানাটিকে ফেলে রেখে গিয়েছে।

+
কুকুরছানা

কুকুরছানা বসে রয়েছে রাস্তার ধারে

শান্তিপুর, নদিয়া, মৈনাক দেবনাথ: আবারও মানবিক শান্তিপুরে ব্যতিক্রমী অমানবিকতার দৃষ্টান্ত! অসুস্থ বিদেশি কুকুর ছানাকে ফেলে রেখে গেল রাস্তায়। নদিয়ার শান্তিপুরে একদিকে যেমন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও সমাজসেবীদের মানবিক উদ্যোগ বারবার নজির গড়ে, তেমনই মাঝে মাঝে কিছু ঘটনা সেই মানবিকতার মুখে  আঘাত করে। এদিন সকালে এমনই এক অমানবিক ঘটনার সাক্ষি থাকল পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের মতিগঞ্জ বিসর্জন ঘাট সংলগ্ন এলাকা।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পথচারী কয়েকজন যুবক যুবতী রাস্তার ধারে একটি বিদেশি প্রজাতির কুকুরছানাকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখেন। তার পায়ে গুরুতর ক্ষত ছিল এবং ব্যথার কারণে অস্বাভাবিক আচরণ করছিল সে। পরিস্থিতি বুঝে কেউ সরাসরি ধরতে সাহস পাননি। পরে খবর দেওয়া হয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘নবজাগরণ’-কে।
আরও পড়ুন-ফাল্গুন অমাবস্যাতেই লাগবে ‘জ্যাকপট’…! ২ রাশির বিপুল অর্থলাভ, খুলবে সৌভাগ্যের দরজা, আপনার ভাগ্যে কী
সংগঠনের সদস্য রণাপ্রসাদ ভট্টাচার্য দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় কাউন্সিলর বৃন্দাবন প্রামাণিকের সঙ্গে যোগাযোগ করেন। পৌরসভার এক সাফাইকর্মীর সাহায্যে একটি বড় বাক্সে করে কুকুরছানাটিকে উদ্ধার করা হয় এবং পরে পশু হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়।
advertisement
advertisement
আরও পড়ুন-ভয়ঙ্কর দুঃসময় আসছে…! মঙ্গলের দুরন্ত চালে কাঁপবে ত্রিলোক, ৩ রাশির জীবন ‘নরক’, পদে পদে চরম বিপদ
স্থানীয়দের অনুমান, এটি নিছক হারিয়ে যাওয়ার ঘটনা নয়। কারণ আশেপাশে কোথাও থেকে কেউ খোঁজ করতে আসেননি। তাঁদের ধারণা, চিকিৎসার ব্যয় এড়াতেই কেউ ইচ্ছাকৃতভাবে অসুস্থ কুকুরছানাটিকে ফেলে রেখে গিয়েছে।রণাপ্রসাদ ভট্টাচার্য এ ঘটনার তীব্র নিন্দা করে বলেন, অতীতেও এমন অভিজ্ঞতা হয়েছে। তিনি সাধারণ মানুষের কাছে আবেদন জানান পোষ্য প্রাণী নেওয়ার আগে দায়িত্ববোধ থাকা জরুরি। পাশাপাশি তিনি সুস্থ হয়ে উঠলে কুকুরছানাটিকে কেউ যেন দত্তক নেন, সেই আবেদনও জানান। ঘটনাটি আবারও প্রশ্ন তুলেছে, মানবিকতার শহরে এমন অমানবিকতা আর কতদিন!
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Nadia News: পায়ে গুরুতর ক্ষত, অসুস্থ বলে রাস্তায় ছুড়ে ফেলে দিল বিদেশী কুকুরছানাকে, তারপরই ঘটল...
Next Article
advertisement
CPIM: ১৮ তারিখের মধ্যেই বামেদের আসন রফা, দাবি সেলিমের! ISF নিয়ে মুখ খুললেও হুমায়ুনকে উপেক্ষা
১৮ তারিখের মধ্যেই বামেদের আসন রফা, দাবি সেলিমের! ISF নিয়ে মুখ খুললেও হুমায়ুনকে উপেক্ষা
  • জোট নিয়ে মুখ খুললেন মহম্মদ সেলিম৷

  • ১৮ ফেব্রুয়ারির মধ্যে বামেদের আসন রফা, দাবি সেলিমের৷

  • আইএসএফ-এর সঙ্গে জোট নিয়েও মুখ খুললেন সিপিএম রাজ্য সম্পাদক৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement