পশ্চিমবঙ্গ রাজ্যের একটি অদ্ভুত সুন্দর ভূবৈচিত্র সম্পন্ন জেলা হল বাঁকুড়া। জঙ্গলমহলের বেশ কিছুটা অংশ রয়েছে এই জেলায়, রয়েছে মন্দির নগরী বিষ্ণুপুর, মাটির বাঁধ মুকুটমনিপুর এবং জঙ্গলমহলের বিস্তীর্ণ ঘন জঙ্গল। বাঁকুড়া জেলার একটি বড় অংশ আদিবাসী অধ্যুষিত। বাঁকুড়া রাঢ় বাংলার একটি অংশ এবং যার প্রভাব দেখা যায় উচ্চারণে "ড়" এর ব্যবহারে। মাটির ভূপ্রকৃতি লাল হওয়ার কারনে এই জেলাকে লাল মাটির জেলা বলে। বাঁকুড়া জেলায় ঘুরে দেখার জায়গা রয়েছে বিষ্ণুপুর, শুশুনিয়া পাহাড়, মুকুটমণিপুর, বড়দি পাহাড় ইত্যাদি। বাঁকুড়ার হেরিটেজ তকমা পাওয়া মিষ্টি গুলির মধ্যে অন্যতম হল বিষ্ণুপুরের মতিচুরের লাড্ডু। বাঁকুড়ায় রয়েছে বহু ছোট বড় হস্তশিল্প যেমন ডোকরা, টেরাকোটা।


ইডেনে আজ কেকেআর বনাম সানরাইজার্স ম্যাচ, কলকাতায় সন্ধ্যায় কি আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে? জেনে নিন আবহাওয়ার আপডেট
রাজ্যে আসছে আরও ৩০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী! কোন জেলায় কত? চূড়ান্ত করল কমিশন!
কংগ্রেসের দ্বিতীয় প্রার্থী তালিকায় শুভঙ্কর সরকারের নাম, কোন আসন থেকে লড়ছেন প্রদেশ সভাপতি?
কলকাতা মেট্রোর রক্ষণাবেক্ষণ যথাযথ হচ্ছে! তৃণমূল সাংসদ মালা রায়ের চিঠির জবাবে জমি জট, চিংড়িঘাটার কথাও তুলল রেল

Amit Shah to join Suvendu Adhikari's nomination in Bhawanipore: ভবানীপুরের বিজেপি প্রার্থী হিসাবে আজ, বৃহস্পতিবার মনোনয়ন দাখিল করবেন শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে আরও বেশ কয়েকটি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীরা মনোনয়ন জমা দেবেন আজ। তাঁদের মনোনয়ন পর্বে সঙ্গী হবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।






করুণাময়ী এবং ধর্মতলা থেকে পাওয়া যায় সরকারি বাস।
কলকাতা থেকে বাঁকুড়া আসতে গেলে আসা যায় ট্রেনে। হাওড়া থেকে ট্রেন ধরলে দূরত্ব ২৩০ কিলোমিটার। রয়েছে একাধিক এক্সপ্রেস ট্রেন।