advertisement

Congress Second Candidate List: কংগ্রেসের দ্বিতীয় প্রার্থী তালিকায় শুভঙ্কর সরকারের নাম, কোন আসন থেকে লড়ছেন প্রদেশ সভাপতি?

Last Updated:

গত রবিবার প্রথম দফায় ২৮৪টি আসনে প্রার্থী ঘোষণা করেছিল কংগ্রেস৷ আজ বাকি দশ আসনে প্রার্থী ঘোষণা করা হল৷

News18
News18
প্রথম দফায় ২৮৪টি আসনে প্রার্থী তালিকা ঘোষণার পর দ্বিতীয় দফায় রাজ্যের বাকি দশ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করল কংগ্রেস৷ দ্বিতীয় প্রার্থী তালিকায় কংগ্রেস সবথেকে বড় চমক দিয়েছে শ্রীরামপুর কেন্দ্রে৷ শ্রীরামপুর কেন্দ্রে প্রার্থী করা হয়েছে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারকে৷
এছাড়াও বহরমপুরের প্রাক্তন বিধায়ক মনোজ চক্রবর্তীকে সাগরদিঘী কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে। বাদুড়িয়াতে প্রাক্তন তৃণমূল বিধায়ক আব্দুর রহিমকে টিকিট দিয়েছে দল।
প্রসঙ্গত, এবার বহরমপুর কেন্দ্র থেকে অধীররঞ্জন চৌধুরীকে প্রার্থী করেছে কংগ্রেস৷ সেই কারণেই বহরমপুরের দীর্ঘদিনের বিধায়ক মনোজ চৌধুরীকে সাগরদিঘি থেকে প্রার্থী করল কংগ্রেস৷ বাদুড়িয়া থেকে কংগ্রেসের টিকিটে বিধাযক ছিলেন আব্দুর রহিম৷ যদিও পরে তিনি তৃণমূলে যোগ দেন৷ এবার তৃণমূলের টিকিট না পেয়ে কংগ্রেসেই ফিরে ফের বাদুড়িয়া থেকে প্রার্থী হলেন প্রাক্তন বিধায়ক৷
advertisement
advertisement
এই তিনটি কেন্দ্র ছাড়া এ দিন বাকি যে সাতটি কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে, তার মধ্যে রয়েছে ইসলামপুর, গাজোল, ফরাক্কা, সাগরদিঘি, বেলডাঙা, অশোকনগর এবং পটাশপুর৷
প্রসঙ্গত, বুধবারই প্রার্থী তালিকাকে ঘিরে বিক্ষোভকে কেন্দ্র করে তুলকালাম কাণ্ড ঘটে প্রদেশ কংগ্রেস দফতর বিধান ভবনে৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Congress Second Candidate List: কংগ্রেসের দ্বিতীয় প্রার্থী তালিকায় শুভঙ্কর সরকারের নাম, কোন আসন থেকে লড়ছেন প্রদেশ সভাপতি?
Next Article
advertisement
Mamata Banerjee: ‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা! ভোট প্রচারে মুগ্ধ মহিলারা
‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা!
  • বুধবার তিন জায়গা থেকে নির্বাচনী প্রচার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

  • তৃণমূল নেত্রী জানালেন কীভাবে লক্ষ্মীর ভান্ডার চালু করার কথা তাঁর মাথায

  • বিজেপিকে ফের এসআইআর নিয়ে তোপ দাগলেন মমতা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement