advertisement

Rahul Arunoday Banerjee: 'কে পড়বে, অত ভালবেসে? তুমি ছিলে প্রথম পাঠক...' সর্বগ্রাসী ঢেউ গ্রাস করেছে রাহুলকে, শ্রীজাতর কলম-জুড়ে শুধুই যন্ত্রণা

Last Updated:

অভিশপ্ত রবিবার! চলে গেলেন রাহুল! তালসারি গিয়েছিলেন শ্যুটিংয়ে। কিন্ত বাড়ি ফেরা হল না! জলে তলিয়ে গিয়ে শেষ হয়ে গেল এক তরতাজা প্রাণ! এক মুহুর্ট আগেও যে মানুষটা শট দিচ্ছিলেন, আচমকাই সব শেষ! জল থকে উদ্ধার হল রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের নিথর দেহ!

শ্রীজাতর কলম-জুড়ে শুধুই যন্ত্রণা
শ্রীজাতর কলম-জুড়ে শুধুই যন্ত্রণা
২০০৮। কমার্শিয়াল ঘরানাকে বদলে দিতে এসেছিল ‘চিরদিনই তুমি যে আমার’। সবা যর মনের খুব কাছে পৌঁছে গিয়েছিল কৃষ্ণ-পল্লবী। এক গরিব মেকানিক, একটা মফঃস্বল আর কয়েকটা সদ্য বয়ঃসন্ধিতে পৌঁছনো দু-টো ছেলেমেয়ের সঙ্গে এক হয়ে গিয়েছিল আরও অনেকগুলো জীবন। ‘চিরদিনই তুমি যে আমার’ ছবির সেই গ্যারাজের দৃশ্য গুলো বারবার চোখের সামনে ভেসে উঠছে। একজন অনামী পরিচালক, দুজন অনামী নায়ক-নায়িকা, তবুও ব্লকব্লাস্টার। ঠিক কী ছিল ‘চিরদিনই তুমি যে আমার’-এ? প্রশ্নের একটাই উত্তর বাঙালির আবেগ ছিল। দুটো ছেলেমেয়ের প্রেম ছিল। আর ছিল সাবলীল অভিনয়। মেকানিক রাহুলের সঙ্গে মিলেমিশে গিয়েছিল প্রতিটি মফস্বলে থাকা ছেলের জীবন, যাঁদের ভালবাসার ইচ্ছে থাকলেও উপায় নেই। সাধারণ মানুষের আবেগের থেকে কবিদের আবেগ একটু বেশি কি তাই-ই হয়তো। তাই তো একের পর এক কবিতা লিখছেন শ্রীজাত। যার প্রতি ছত্রে রয়েছে রাহুলের কথা।
advertisement
advertisement
প্রিয় বন্ধুর বিদায়ে এর আগেও কলম ধরেছেন কবি শ্রীজাত। তাঁর মনের গভীর শোকের কথা তুলে ধরেছেন তাঁর কবিতার মধ্য দিয়ে৷ কবির বলেছেন- একফালি নীল, একটু সবুজ…/ আর জীবনের মূল্য কত?/ যেতে তো চাই সবাই, তবু/ কেউ পারিনি তোমার মতো।বাংলায় একটা বহুল প্রচলিত প্রবাদ আছে, ‘সমুদ্র কিছু নেয় না, সব ফিরিয়ে দেয়’! কিন্তু রাহুলের ক্ষেত্রে তা মিলল না। নিষ্ঠুর সমুদ্র গ্রাস করল রাহুলকে, ফিরিয়ে দিল না! তাই বাংলার সেই বহুল প্রচলিত প্রবাদকে হাতিয়ার করেই কবিতা লিখলেন কবি, তাঁর কলমে ফুটে উঠল ” সমুদ্র কিছু নেয় না, ফিরিয়ে দেয়/ এ-প্রবাদ তুমি মিথ্যে করলে আজ।”
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Rahul Arunoday Banerjee: 'কে পড়বে, অত ভালবেসে? তুমি ছিলে প্রথম পাঠক...' সর্বগ্রাসী ঢেউ গ্রাস করেছে রাহুলকে, শ্রীজাতর কলম-জুড়ে শুধুই যন্ত্রণা
Next Article
advertisement
Mamata Banerjee: ‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা! ভোট প্রচারে মুগ্ধ মহিলারা
‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা!
  • বুধবার তিন জায়গা থেকে নির্বাচনী প্রচার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

  • তৃণমূল নেত্রী জানালেন কীভাবে লক্ষ্মীর ভান্ডার চালু করার কথা তাঁর মাথায

  • বিজেপিকে ফের এসআইআর নিয়ে তোপ দাগলেন মমতা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement