কলকাতা মেট্রোর রক্ষণাবেক্ষণ যথাযথ হচ্ছে! তৃণমূল সাংসদ মালা রায়ের চিঠির জবাবে জমি জট, চিংড়িঘাটার কথাও তুলল রেল
- Reported by:ABIR GHOSHAL
- news18 bangla
- Published by:Debamoy Ghosh
Last Updated:
কলকাতা মেট্রোর রক্ষণাবেক্ষণ নিয়ে তথ্য চেয়ে রেলকে চিঠি দিয়েছিলেন তৃণমূল সাংসদ মালা রায়৷
কলকাতা মেট্রোর স্বাস্থ্য এবং পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে চিঠি দিয়েছিলেন দক্ষিণ কলকাতার তৃণমূল সাংসদ মালা রায়। কলকাতা মেট্রোর সুড়ঙ্গের স্তম্ভগুলি, প্ল্যাটফর্মের ছাদ এবং রেললাইনের স্বাস্থ্য কেমন, সময়ে সময়ে এগুলির স্বাস্থ্য পরীক্ষা করা হয় কি না, তা নিয়ে সবিস্তারে তথ্য জানানোর অনুরোধ করেছিলেন দক্ষিণ কলকাতার তৃণমূল সাংসদ।
জবাবে রেল মন্ত্রক জানিয়েছে, কলকাতা মেট্রোয় রক্ষণাবেক্ষণের কাজ যথাযথ ভাবেই হচ্ছে৷ নিয়ম অনুযায়ী মেট্রোর রেলের লাইন, প্ল্যাটফর্ম সহ অন্যান্য পরিকাঠামোর পরিদর্শনও চলে বলে জানিয়েছে রেল মন্ত্রক।
রেল মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, ১৯৭২ সালে কলকাতায় মেট্রো পরিষেবা শুরু হওয়ার পর ২০১৪ সাল পর্যন্ত ২৮ কিলোমিটার মেট্রোপথ চালু করা হয়েছিল। সেখানে ২০১৪-২০২৫ সালের মধ্যে আরও ৪৫ কিলোমিটার মেট্রোপথ চালু করা হয়েছে।
advertisement
advertisement
রেল মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, এখনও চারটি মেট্রো করিডরের কাজ চলছে। ৫২ কিলোমিটারের মধ্যে ২০ কিলোমিটারের কাজ জমিজটের কারণে আটকে রয়েছে। তৃণমূল সাংসদের প্রশ্নের উত্তরে চিংড়িঘাটায় কাজ শুরু না করতে পারার কথাও উল্লেখ করেছে রেল মন্ত্রক।
রেল মন্ত্রকের জবাবে বলা হয়েছে, এয়ারপোর্টের জয় হিন্দ স্টেশন থেকে মাইকেল নগর পর্যন্ত মেট্রোর কাজ চলছে। কিন্তু এই রুটেই নিউ ব্যারাকপুর থেকে বারাসত পর্যন্ত অংশেসাড়ে ৭ কিলোমিটার মেট্রো পথ নির্মাণের কাজ জমিজটে থমকে রয়েছে। এ ছাড়াও জোকা-মাঝেরহাট (৭.৭৪ কিমি) এবং মাঝেরহাট-এসপ্ল্যানেড (৬.২৬ কিমি) পথে মেট্রো প্রকল্প শুরু হয়েছে।
Location :
Kolkata,West Bengal
First Published :
Apr 01, 2026 11:19 PM IST











