advertisement

Kaliachak Protest: SIR বিক্ষোভে অগ্নিগর্ভ মালদহের কালিয়াচক, বিডিও অফিসে আটকে বিচার বিভাগের ৭ জন আধিকারিক! উদ্ধার করতে যাচ্ছে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী

Last Updated:

বুধবার সারাদিনই এসআইআর বিরোধী বিক্ষোভে মালদহ জেলার সুজাপুর, ইংরেজবাজার, কালিয়াচকের মতো বিভিন্ন এলাকায় পথ অবরোধ শুরু হয়৷

কালিয়াচকের বিক্ষোভে আটকে পড়েছেন বিচারকরাই৷
কালিয়াচকের বিক্ষোভে আটকে পড়েছেন বিচারকরাই৷
এসআইআর বিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে মালদহের কালিয়াচক৷ বিক্ষোভ এমন আকার ধারণ করেছে যে দুপুর থেকে কালিয়াচকের ২ নম্বর ব্লকের বিডিও অফিসে আটকে পড়েছেন নথি যাচাইয়ের দায়িত্বে থাকা ৭ জন বিচারক৷ গভীর রাত পর্যন্ত তাঁরা বিডিও অফিসেই আটকে রয়েছেন বলে খবর৷ আটকে পড়া বিচারক এবং কমিশনের অন্যান্য আধিকারিক ও কর্মীদের উদ্ধার করতে রাজ্য পুলিশের ডিজি-র সঙ্গে কথা বলেছেন মুখ্য নির্বাচনী আধিকারিক৷ ঘটনাস্থলে জেলা পুলিশের উচ্চপদস্থ কর্তাদের অতিরিক্ত বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনী নিয়ে পৌঁছনোর নির্দেশ দেওয়া হয়েছে৷
বিক্ষোভ এমন পর্যায়ে পৌঁছেছে যে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের সংযোগকারী ১২ নম্বর জাতীয় সড়ক অবরূদ্ধ হয়ে পড়েছে৷ কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হয়েছে৷ যানজটে আটকে পড়েছে বহু দূরপাল্লার বাস এবং পণ্যবাহী গাড়িও৷ বিক্ষোভকারীদের দাবি, মুছে যাওয়া নাম ভোটার তালিকায় তোলার আশ্বাস না মিললে তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন৷
সূত্রের খবর,  এলাকায় গেলেও কেন্দ্রীয় বাহিনী যাতে সংযত থাকে সেই নির্দেশ দিয়েছেন সিইও মনোজকুমার আগরওয়াল৷ মালদহের জেলাশাসকের থেকে গোটা ঘটনা সম্পর্কে রিপোর্টও চেয়েছেন তিনি৷
advertisement
advertisement
বুধবার সকাল থেকেই মালদহের বিভিন্ন এলাকায় এসআইআর বিরোধী বিক্ষোভ শুরু হয়৷ সুজাপুর, ইংরেজবাজার, কালিয়াচকে দফায় দফায় পথ অবরোধ চলে৷ প্রত্যেকবারই পুলিশ, কেন্দ্রীয় বাহিনী এলাকায় গিয়ে স্থানীয় বাসিন্দাদের বুঝিয়ে সরিয়ে দেয়৷ কিন্তু রাত বাড়ার সঙ্গে সঙ্গে আরও একাধিক এলাকায় বিক্ষোভ ছড়িয়ে পড়ে৷ বিক্ষোভ বড় আকার নেয় কালিয়াচকে৷ কালিয়াচক ২ নম্বর বিডিও অফিসে বিচারাধীন ভোটারদের নথি যাচাইয়ের কাজ করছিলেন বিচারকরা৷ সেই বিডিও অফিসের বাইরেই কয়েক হাজার মানুষ ভিড় জমায়েত করে রয়েছেন৷ ফলে ভিতরে আটকে পড়েছেন বিচারক এবং কমিশনের কর্মী ও আধিকারিকরা৷
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/মালদহ/
Kaliachak Protest: SIR বিক্ষোভে অগ্নিগর্ভ মালদহের কালিয়াচক, বিডিও অফিসে আটকে বিচার বিভাগের ৭ জন আধিকারিক! উদ্ধার করতে যাচ্ছে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী
Next Article
advertisement
Mamata Banerjee: ‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা! ভোট প্রচারে মুগ্ধ মহিলারা
‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা!
  • বুধবার তিন জায়গা থেকে নির্বাচনী প্রচার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

  • তৃণমূল নেত্রী জানালেন কীভাবে লক্ষ্মীর ভান্ডার চালু করার কথা তাঁর মাথায

  • বিজেপিকে ফের এসআইআর নিয়ে তোপ দাগলেন মমতা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement