মৃত ভোটারদের আধার নিষ্ক্রিয় করতে চায় UIDAI! কমিশনের কাছে তথ্য তলব
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
মৃত ভোটারদের আধার কার্ড নিষ্ক্রিয় করার প্রক্রিয়া শুরু করতে চলেছে UIDAI৷ দেশের একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, নির্বাচন কমিশনের কাছে মৃত ভোটারদের তথ্য জানানোর জন্য অনুরোধ জানিয়েছে আধার কতৃপক্ষ৷
কলকাতা: এসআইআর-এর পর এবার মৃত ভোটারদের আধার কার্ড নিষ্ক্রিয় করার প্রক্রিয়া শুরু হচ্ছে৷ দেশের একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, UIDAI (ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া)-এর পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে মৃত ভোটারদের তথ্য জানানোর জন্য অনুরোধ করা হয়েছে৷ যদিও সূত্রের খবর, ওই অনুরোধের বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি৷
দেশের একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ওই রিপোর্টে দাবি, গত ফেব্রুয়ারি মাসে আধার কর্তৃপক্ষ(ইউআইডিএআই) কমিশনকে চিঠি লিখে এসআইআর তালিকার প্রথম এবং দ্বিতীয় পর্যায়ে শনাক্ত মৃত ভোটারদের তথ্য ‘অ্যাক্সেস’ করার জন্য অনুরোধ করেছিল। এর মূল লক্ষ্য, আধার ডেটাবেস আপডেট করা। কারণ ইউআইডিএআই নির্দিষ্ট সময় অন্তর মৃত ব্যক্তিদের আধার নিষ্ক্রিয় করে থাকে। কিন্তু কমিশন এখনও এই প্রস্তাবে রাজি হয়নি বলেই রিপোর্টে প্রকাশ৷
advertisement
advertisement
সংস্থার এক আধিকারিক জানিয়েছেন যে, এসআইআর-তথ্য একমাত্র কমিশনের অধিকারভুক্ত এবং এটি সরকারি সংস্থা-সহ কোনও বাইরের সংস্থার সঙ্গে শেয়ার করা যায় না। তিনি জানান, নির্বাচন কমিশন একটি স্বাধীন ও স্বশাসিত সাংবিধানিক সংস্থা এবং তাদের তথ্যের গোপনীয়তা রক্ষা করতে হয়।
advertisement
সদ্য বাংলা-সহ ১২ রাজ্যে SIR করছে কমিশন। এর মধ্যে অধিকাংশ রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। সব রাজ্যেই লাখে লাখে মৃত ভোটারের খোঁজ মিলেছে। সেই মৃত ভোটাররা কোনওভাবে আধার তালিকায় থেকে না যায়, সেটা নিশ্চিত করতে ভোটার তথ্যের সঙ্গে নিজেদের তথ্য মিলিয়ে দেখতে চায় UIDAI। সেকারণেই ভোটারদের তথ্য কমিশনের কাছে জানতে চেয়েছে আধার কতৃপক্ষ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Apr 01, 2026 11:47 PM IST











