advertisement

SIR supplementary list: সপ্তম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন! এখনও পর্যন্ত আন্ডার অ্যাডজুডিকেশনে থাকা কত অভিযোগের নিস্পত্তি হল?

Last Updated:

SIR supplementary list: সপ্তম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন৷ বৃহস্পতিবার সন্ধ্যার পর কমিশনের পক্ষ থেকে প্রকাশ করা হল সপ্তম সাপ্লিমেন্টারি তালিকা৷

সপ্তম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন! এখনও পর্যন্ত আন্ডার অ্যাডজুডিকেশনে থাকা কত অভিযোগের নিস্পত্তি হল?
সপ্তম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন! এখনও পর্যন্ত আন্ডার অ্যাডজুডিকেশনে থাকা কত অভিযোগের নিস্পত্তি হল?
কলকাতা: সপ্তম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন৷ বৃহস্পতিবার সন্ধ্যার পর কমিশনের পক্ষ থেকে প্রকাশ করা হল সপ্তম সাপ্লিমেন্টারি তালিকা৷ আন্ডার অ্যাডজুডিকেশনে থাকা আজ বিকেল পর্যন্ত ৪৯,৬২,৮৫০-সংখ্যক অভিযোগের নিস্পত্তি করেছেন জুডিশিয়াল অফিসাররা, জানাল নির্বাচন কমিশন৷ ওয়েবসাইটে গেলে ভোটাররা নিজেদের নাম উঠল কি না তার বিস্তারিত দেখতে পারবেন।
প্রসঙ্গত, গত মঙ্গলবার সন্ধ্যায় ষষ্ঠ তালিকা প্রকাশ করেছে কমিশন। বিগত ২৩ মার্চ ‘বিবেচনাধীন’ ভোটারদের প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হয়েছিল। কমিশন সূত্রে জানান হয়েছিল, সেই তালিকায় প্রায় ২৭ লক্ষের কাছাকাছি বিবেচনাধীন ভোটারদের নাম প্রকাশ করা হয়েছিল। পরে ২৭ মার্চ, অর্থাৎ শুক্রবার দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হয়। তারপরে পর পর বেশ কয়েকটি তালিকা প্রকাশিত হয়।
advertisement
advertisement
রাজ্য নির্বাচন কমিশন মঙ্গলবার জানিয়েছে, ৬০ লাখ বিবেচনাধীন ভোটারের মধ্যে ৭৫ থেকে ৮০ শতাংশ ভোটারের নামের নিষ্পত্তি হয়েছে। যাদের নাম বাতিল হয়েছে তারা বিচারকদের কাছে ট্রাইবুনালে আবেদন করতে পারবেন। মুখ্য নির্বাচনী আধিকারিক জানান, এসপি মুখার্জি ইনস্টিটিউশন বেহালাতে ট্রাইবুনালের ব্যবস্থা করা হতে পারে। ওখানেই ১৯ জন ম্যাজিস্ট্রেট বসতে পারবেন। জল শক্তি মন্ত্রক সবুজ সঙ্কেত দিলেই ট্রাইবুনালের কাজ শুরু করা হবে। খুব দ্রুত শুরু করার চেষ্টা করা হয়েছে।
advertisement
পাশাপাশি ৬ নম্বর ফর্ম নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের সিইও বলেন, “আমাদের অফিসে একগাদা ফর্ম ৬ অভিযোগ জমা পড়েছে বলে বলা হচ্ছে। আমাদের এটা সরকারি অফিস, আমাদের এখানে যে কেউ ডকুমেন্ট জমা দিতে পারে। এখানে কোনও নিষেধ নেই। আমার কাছে কোনও খবর থাকে না কী জমা পড়েছে। এখানে সিস্টেম বউন্ড ডাউন আছে। আমার জানা ছিল না কত ফর্ম ৬ জমা পড়েছে। ফর্ম ৬ এর নিয়ম কী বলে দিচ্ছি। ফর্ম ৬ ERO-এর যে কোনও অফিসে জমা পড়তে পারে। ফর্ম ৬ জমা দিতে কোনও বাধা নেই। ২৭ তারিখ এর আগে যে ফর্ম ৬ পাব, আর ৩০ তারিখ ফর্ম ৬ পাব সেটা দ্বিতীয় দফায় যদি নিস্পত্তি হয়ে যায় তাহলে ভোটার তালিকায় অন্তরভূক্ত হতে পারেন”।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
SIR supplementary list: সপ্তম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন! এখনও পর্যন্ত আন্ডার অ্যাডজুডিকেশনে থাকা কত অভিযোগের নিস্পত্তি হল?
Next Article
advertisement
Mamata Banerjee: ‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা! ভোট প্রচারে মুগ্ধ মহিলারা
‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা!
  • বুধবার তিন জায়গা থেকে নির্বাচনী প্রচার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

  • তৃণমূল নেত্রী জানালেন কীভাবে লক্ষ্মীর ভান্ডার চালু করার কথা তাঁর মাথায

  • বিজেপিকে ফের এসআইআর নিয়ে তোপ দাগলেন মমতা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement