advertisement

রাসেলের গলায় একের পর এক বলিউড গান, রিঙ্কু তুলে ধরলেন মাঠের বাইরে রঙিন দ্রে রাসকে

Last Updated:

Kolkata Knight Riders: কেকেআরের তরফ থেকে অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি সাক্ষাৎকারের অংশ শেয়ার করা হয়েছে। যেখানে রিঙ্কু সিং-এর কাছে রাসেলের গান সম্পর্কে জানতে চাওয়া হয়।

আন্দ্রে রাসেল
আন্দ্রে রাসেল
দল খারাপ খেলুক আর ভাল, ফ্যানেরা সবসময় পাশে থেকেছে কলকাতা নাইট রাইডার্সের। আর কেকেআর ফ্র্যাঞ্চাইজিও ফ্যানেদের মনোরঞ্জনের জন্য ও দলের সঙ্গে আরও একাত্ম হওয়ার জন্য নতুন নতুন বিষয় সামনে নিয়ে আসেন। এমন একটি ভিডিও সামনে এসেছে, যেখানে আন্দ্রে রাসেলকে দেখা যাচ্ছে একের পর এক বলিউড গান গাইতে।
কেকেআরের তরফ থেকে অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি সাক্ষাৎকারের অংশ শেয়ার করা হয়েছে। যেখানে রিঙ্কু সিং-এর কাছে রাসেলের গান সম্পর্কে জানতে চাওয়া হয়। তখন রিঙ্কু সিং বলেন বিভিম্ম সময়ে নানা বলিউড গান গেয়ে থাকেন রাসেল। ভিডিওতে দেখানো হয় আন্দ্রে রাসেল শাহরুখ খানের ‘ডানকি’ সিনেমার একটি জনপ্রিয় বলিউড গান ‘লুট পুট গয়া’ গাইছেন। আবার কখনও গাইছেন ‘ম্যায় তেরা হিরো’। কেকেআরের শেয়ার করা এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ঝড় তুলেছে।
advertisement

 

View this post on Instagram

 

A post shared by Kolkata Knight Riders (@kkriders)

advertisement
advertisement
প্রসঙ্গত, প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে লজ্জাজনক হারের সম্মুখীন হতে হয়েছে কেকেআরকে। হারের ধাক্কা কাটিয়ে বৃহস্পতিবার ঘরের মাঠে এবারের মরশুমে প্রথমবার নামতে চলেছে কলতাতা নাইট রাইডার্স। ২ এপ্রিল ইডেন গার্ডেন্সে কেকেআরে প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। অরেঞ্জ আর্মির বিরুদ্ধে কেকেআরের রেকর্ড বরাবর ভালো। শেষবার আইপিএল ট্রফি ২০২৪ সালে কেকেআর পেয়েছিল সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়েই। বড় ম্যাচের আগে ফুরফুরে মেজাজে কেকেআর।
advertisement
এক ঝলকে দেখে নিন কেকেআরের সম্ভাব্য একাদশ: অজিঙ্কে রাহানে (অধিনায়ক), ফিন অ্যালেন, ক্যামেরন গ্রিন, আংক্রিশ রঘুবংশী(উইকেটকিপার), রিঙ্কু সিং, রমনদীপ সিং, অনুকুল রয়, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, বৈভব অরোরা, উমরান মালিক।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
রাসেলের গলায় একের পর এক বলিউড গান, রিঙ্কু তুলে ধরলেন মাঠের বাইরে রঙিন দ্রে রাসকে
Next Article
advertisement
Mamata Banerjee: ‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা! ভোট প্রচারে মুগ্ধ মহিলারা
‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা!
  • বুধবার তিন জায়গা থেকে নির্বাচনী প্রচার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

  • তৃণমূল নেত্রী জানালেন কীভাবে লক্ষ্মীর ভান্ডার চালু করার কথা তাঁর মাথায

  • বিজেপিকে ফের এসআইআর নিয়ে তোপ দাগলেন মমতা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement