advertisement

Kolkata Weather Update: ইডেনে আজ কেকেআর বনাম সানরাইজার্স ম্যাচ, কলকাতায় সন্ধ্যায় কি আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে? জেনে নিন আবহাওয়ার আপডেট

Last Updated:
KKR vs SRH Match Weather Update: আজ ঘুরে দাঁড়ানোর লড়াই কলকাতা নাইট রাইডার্সের। আজ কি অজিঙ্কা রাহানের কেকেআর প্রথম জয় তুলে নিতে পারবে? খেলা সন্ধ্যা ৭:৩০ থেকে। সেইসঙ্গে সন্ধ্যায় কলকাতায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে কী না? তা নিয়েও ভাবাচ্ছে ক্রিকেটপ্রেমীদের ৷
1/5
দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা। শুষ্ক আবহাওয়া এবং বাড়বে গরমের সঙ্গে অস্বস্তিও। পশ্চিমের জেলাগুলিতে এপ্রিল মাসের প্রথম সপ্তাহে তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছতে পারে। উত্তরবঙ্গেও এ সপ্তাহে ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷

2/5
আইপিএলে আজ, বৃহস্পতিবার ইডেনে প্রথম ম্যাচ। কলকাতা নাইট রাইডার্স ঘরের মাঠে খেলবে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হেরে গিয়েছে কলকাতা। আজ ঘুরে দাঁড়ানোর লড়াই। হায়দরাবাদও প্রথম ম্যাচে হেরেছে গত বারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে। আজ কি অজিঙ্কা রাহানের কেকেআর প্রথম জয় তুলে নিতে পারবে? খেলা সন্ধ্যা ৭:৩০ থেকে। সেইসঙ্গে সন্ধ্যায় কলকাতায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে কী না? তা নিয়েও ভাবাচ্ছে ক্রিকেটপ্রেমীদের ৷

3/5
আবহাওয়া দফতর জানাচ্ছে, কলকাতায় আজ, বৃহস্পতিবার পরিষ্কার আকাশ এবং কখনও আংশিক মেঘলা আকাশ। দিনের তাপমাত্রা ৫ ডিগ্রি বেড়ে গিয়েছে। এই সপ্তাহেই কলকাতার তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস পৌঁছে যেতে পারে। সপ্তাহের শেষ দিকে গরম ও অস্বস্তিকর আবহাওয়ার সম্ভাবনা। এপ্রিল মাসের প্রথম সপ্তাহেই উষ্ণ আবহাওয়ার পূর্বাভাস। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। শনিবার পর্যন্ত শুষ্ক আবহাওয়া। গরম এবং অস্বস্তি বাড়বে। রবিবার ও সোমবার বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। আজ, বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে কলকাতায় ৷

4/5
দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির দাপট আপাতত শেষ হয়েছে। এ বার গরম বৃদ্ধির পালা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে চার থেকে ছ’ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। গরমের সঙ্গে বাড়বে বাতাসের আর্দ্রতাও। ফলে আবহাওয়ার অস্বস্তি থাকবে। উষ্ণ ও আর্দ্র আবহাওয়ার সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, কলকাতা, পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়ায়।

5/5
কলকাতায় বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.০ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৮ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৫২ থেকে ৯৬ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বৃষ্টিপাত হয়েছে ৩.৬ মিলিমিটার।